Cart Total Items (0)

Cart

All Sports India
মনিকা বাত্রা

অলস্পোর্ট ডেস্ক: কমনওয়েলথ গেমসের সোনা জয়ী মনিকা বাত্রা শনিবার হ্যাংঝৌ এশিয়ান গেমস ২০২৩-এ মহিলাদের একক টেবিল টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন। মনিকা বিশ্বের চার নম্বরে থাকা চিনের ইদি ওয়াং-এর বিরুদ্ধে ৮-১১, ১২-১০, ৬-১১, ৪-১১, ১৪-১২, ৫-১১-এ হেরে যান। হ্যাংঝৌ গেমসে তাঁর পরাজয় একক ইভেন্টে ভারতের অভিযানেও ইতি টানল। ব্যাকহ্যান্ড দুর্বল হওয়ার কারণে ভারতীয় প্যাডলার প্রথম গেম ৮-১১-এ হেরে যান।

দ্বিতীয় এবং পঞ্চম ম্যাচ জিতেছিলেন মনিকা বাত্রা। তা সত্বেও চিনের খেলোয়াড় পয়েন্ট না দেওয়ার জন্যই অনিচ্ছাকৃত ভুল করেন। পঞ্চম গেমে ১১-১০-এ এগিয়ে থাকার সময় চিনের পক্ষ থেকে একটি সহজ ফোরহ্যান্ড হওয়ায় মণিকা আবার খেলায় ফিরে আসে।

কিন্তু ষষ্ঠ গেমে ওয়াং আবার নিজের দিকে গেম নিয়ে আসেন। যার প্রত্যুত্তর মণিকা আর দিতে পারেননি। মনিকা ফোরহ্যান্ড দিয়ে গেমে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিবারই ওয়াং গেম নিজের দিকে ঘুরিয়ে দেন। যা ভারতীয়দের বারবার হতাশই করেছে। মনিকার ব্যাকহ্যান্ড ত্রুটিই ম্যাচ থেকে তাঁকে ছিটকে দেয়।

এর আগে ভারতের পুরুষদের ডাবলস জুটি মানুশ শাহ এবং মানব ঠক্করও কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। শেষ আটে দক্ষিণ কোরিয়ার উজিন জ্যাং এবং জংহুন লিমের কাছে ৮-১১, ১১-৭, ১০-১২, ১১-৬, ৯-১১ গেমে পরাজিত হন তাঁরা।

পঞ্চম গেমে ভারতীয়রা ৬-২-এ এগিয়ে ছিল। পরে ৯-৯-এ পৌঁছয় গেমটি। কিন্তু তারা কোরিয়ানদের ছাঁপিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে।

হেরে যাওয়ার পর মানুশ বলেন, “আমরা সত্যিই খুব ভাল লড়াই করেছি। শেষ সেটে আমরা খেলাটি ৯-৯-এ নিয়ে গিয়েছিলাম। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম কিন্তু তা হয়নি। আমাদের আরও শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে।”

বিশ্বের এক নম্বর কোরিয়ান জুটির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা সম্পর্কে মানুশ বলেন, “ওরা সম্ভবত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। আমাদের কিছু কৌশল এবং পদক্ষেপ ছিল যা আমরা কার্যকর করতে চেয়েছিলাম এবং আমরা তা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল হতে পারিনি।”

ভারতের সুতীর্থা মুখোপাধ্যায় এবং আহিকা মুখোপাধ্যায় মহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনালে চিনের মেং চেন এবং ইদি ওয়াংয়ের মুখোমুখি হবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *