Cart Total Items (0)

Cart

All Sports
রবিচন্দ্রন অশ্বিন

অলস্পোর্ট ডেস্ক: শনিবার ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন যে ২০২৩ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপই দলের জন্য তাঁর শেষ হতে পারে। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে তিনি এমনটাই মন্তব্য করেছেন। অলরাউন্ডার অক্ষর প্যাটেল চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় অশ্বিনকে তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছিল। অশ্বিনও স্বীকার করেছেন যে এই নির্বাচন তাঁর কাছে একটি ধাক্কা ছিল। কারণ তিনি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের অংশ হওয়ার বিষয়ে ভাবতেই পারেননি।

“সত্যি বলতে আমি এখানে আসার কথা ভাবতেই পারিনি (বিশ্বকাপের জন্য তাঁর দেরিতে নির্বাচিত হওয়ার বিষয়ে বলেছেন)। গত চার থেকে পাঁচ বছর ধরে খেলা উপভোগ করা আমার প্রধান উদ্দেশ্য ছিল। এই টুর্নামেন্টেও আমি সেটাই করতে চাই,” এমনটাই জানিয়েছেন অশ্বিন।

বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তবে গুয়াহাটিতে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে। ভারতীয় ইনিংস শুরুর কিছুক্ষণ আগেই বৃষ্টি আসে।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

ইংল্যান্ড: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জোস বাটলার (উইকেটকিপার, অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কুরান, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, রিস টপলি, মার্ক উ

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *