নিজস্ব সংবাদদাতা: চোটের জন্য চার থেকে পাঁচমাস মাঠের বাইরে থাকতে হবে কেকেআর অধিনায়ককে। সেক্ষেত্রে আইপিএল থেকে ছিটকে যেতে পারেন শ্রেয়স আইয়ার। শুধুমাত্র আইপিএল নয় আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলতে পারবেন না তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে শ্রেয়সের পিঠের নীচের দিকে অংশে যে চোট লেগেছিল, তার জেরে ভারতীয় ব্যাটারকে অস্ত্রোপচার করতে হবে। লন্ডনে এক বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে এই অস্ত্রোপ্রচার করা হতে পারে।এই পরিস্থিতিতে শ্রেয়সকে যে এবার আইপিএলে পাওয়া যাবে না, তা পরিষ্কার হয়ে গিয়েছে।তখন পুরো মরশুমের জন্যকেকেআরকে অধিনায়ক বাছতে হবে। নাইটদের প্রথম ম্যাচ ১লা এপ্রিল । তার আগেই অধিনায়ক বাছতে হবে কেকেআরকে।পুরো মরশুমের অধিনায়ক হিসেবে কেকেআর ম্যানেজমেন্টের ভোট পেতে পারেন নীতীশ রানা। যিনি ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। অর্থাৎ শ্রেয়সকে যদি অস্ত্রোপচার করতে হয়, তাহলে কেকেআরের পুরো পরিকল্পনা ঘেঁটে যাবে।
