কৌস্তভ কুন্ডুর হাতে ট্রফি তুলে দিচ্ছেন দিবেন্দ্যু বড়ুয়া
অলস্পোর্ট ডেস্ক: ডিডিডিবিসিএ ওপেন রেটিং দাবা টুর্নামেন্টের নবম এবং শেষ রাউন্ডে শীর্ষ সাতটি বোর্ডের মধ্যে তুমুল লড়াই চলে। বোর্ড ১-এ, কৌস্তভ কুন্ডু, ইন্টারন্যাশনাল মাস্টার, (নির্বাচিত) ৫৪টি দান খেলার পর বিশাল বসাকের বিরুদ্ধে ড্র করেন। এবং এরইসঙ্গে কৌস্তভ ৫০,০০০ টাকার নগদ পুরস্কার-সহ চ্যাম্পিয়নস ট্রফি জিতে নেন। তিনি ৮.৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছেন।
আটজন দাবাড়ু সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছেন, কিন্তু টাইব্রেকারে বেশি পয়েন্ট নিয়ে ঋতব্রত চক্রবর্তীকে রানারআপ ঘোষণা করা হয়েছে। ঋতব্রত পেয়েছেন নগদ ৪০,০০০ টাকা।
এই টুর্নামেন্টে পাঁচটি রাজ্যের মোট ১৯০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। তারমধ্যে ২৭ জন দাবাড়ু তাদের প্রথম রেটিং পেয়েছেন।
সেরা দশ পুরস্কার বিজয়ীরা:
প্রথম: শুভায়ন কুন্ডু- ৮.৫ পয়েন্ট
দ্বিতীয়: ঋতব্রত চক্রবর্তী- ৭ পয়েন্ট
তৃতীয়: বিভোর আদক- ৭ পয়েন্ট
চতুর্থ: অগ্নিভ চক্রবর্তী- ৭ পয়েন্ট
পঞ্চম: সপ্তর্ষি গুপ্ত- ৭ পয়েন্ট
ষষ্ঠ: কুনাল চট্টোপাধ্যায়- ৭ পয়েন্ট
সপ্তম: সঞ্জীবন মন্ডল – ৭ পয়েন্ট
অষ্টম: অম্বরীশ শর্মা- ৭ পয়েন্ট
নবম: শুভ্রজিৎ দে- ৭ পয়েন্ট
দশম: আর বালা সুব্রামানিয়াম- ৬.৫ পয়েন্ট
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
