Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতা; শুরুটা ভালো হলেও চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে ২১ রানে হেরে ওয়ান ডে সিরিজ ১-২ ফলে হেরে গেল ভারত। চিপকে আজ প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে অস্ট্রেলিয়া ২৬৯ রান তোলে।জবাবে ভারত ২৪৮ রানে অলআউট হয়ে যায়।   

অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে ট্রাভিস হেড (৩৩) ও মিচেল মার্স (৪৭) রান করে। ডেভিড ওয়ার্নার একাদশে ফিরলেও ওপেনিংয়ে নামেননি। অজিদের প্রথম ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া। এরপর মাঝে মধ্যে উইকেট হারালেও শেষ অবধি ৪৯ ওভার অবধি খেলে অজিরা। ১ ওভার বাকি থাকতেই ২৬৯ রান তুলে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ২৭০। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব।   ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা (৩০) ও শুভমান গিল (৩৭)। এরপর ম্যাচ ধরে নিয়েছিলেন বিরাট কোহলি (৫৪) ও কে এল রাহুল (৩২)। কিন্তু দুজনেই ভুল শট খেলে নিজেদের উইকেট উপহার দিয়ে আসেন।সূর্যকুমার যাদব ছয়ে নামলেও তাঁর ভাগ্য আজও বিরুপ হয়নি।পরপর তিনটি ম্যাচে গোল্ডেন ডাক হওয়ায় বিশ্বকাপে তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠে গেল। হার্দিক (৪০) ক্রিজে থাকলেও সহায়তা পাননি। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি উইকেট নেন জাম্পা।বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন তুলে দিল এই সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *