অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ আবারও একটি সোনার পদক নিশ্চিত করল ভারতীয় স্কোয়াশ জুটি, দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং। স্কোয়াশ মিক্সড ডবলসের ফাইনালে মালেশিয়ার আইফা বিনতি আজমান এবং মহম্মদ সৈফিক কামালের জুটিকে ১১-১০, ১১-১০ গেমে পরাজিত করে এই ভারতীয় জুটি। একইসঙ্গে ভারতের ২০তম সোনা এল স্কোয়াশের হাত ধরে এবং এখনও পর্যন্ত মোট ৮৩টি পদক রয়েছে ভারতের সংগ্রহে।
এদিনের ম্যাচে কঠিন লড়াইয়ের পর জয় এসেছে দীপিকাদের। মালয়েশিয়ার আজমান আইফা এবং মহম্মদ কামালের জুটি শেষ পর্যন্ত লড়াই করেছিল। কিন্তু শেষ হাসি ভারতই হেসেছে। ম্যাচের শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। ২-৫ ব্যবধানে পিছিয়ে থেকেও সমানে লড়াই বজায় রেখেছিল তারা। তবে শেষ মুহুর্তে এসে ম্যাচ বের করে নিয়েছেন দীপিকা এবং হরিন্দর। স্কোয়াশ থেকে এবারে গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত।
বৃহস্পতিবার এশিয়ান গেমসে স্কোয়াশের শেষ দিন। সোনা দিয়ে এদিনের শুরুটা করে দিয়েছিলেন দীপিকা-হরিন্দর জুটি। তবে পুরুষদের সিঙ্গলসে খেলতে নেমে হতাশ করলেন সৌরভ ঘোষাল। ১-৩ ব্যবধানে মালেশিয়ার ইয়েন ইওর কাছে হার স্বীকার করতে হয় বাংলার ছেলে সৌরভকে। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
