অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার হ্যাংঝৌ এশিয়ান গেমস ২০২৩-এর সেমিফাইনালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনের লি শি ফেং-এর কাছে সরাসরি গেমে হেরে যাওয়ার পর ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল এইচএস প্রণয়কে। এদিন পুরো ম্যাচেই চুড়ান্তভাবে ধাক্কা খায় প্রণয়ের খেলা। বেশকিছু বড় ভুল করেন তিনি। যার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। তবে তাঁর হাত ধরে ৪১ বছর পর পুরুষদের সিঙ্গলসে ভারতের প্রথম পদক এল।
বিশ্বের সাত নম্বর ভারতীয় শাটলার, যিনি পিঠের চোট নিয়েই খেলতে নেমেছিলেন। ৫১ মিনিটের প্রতিযোগিতায় হোম ফেভারিট এবং বিশ্বের চার নম্বর লি-এর বিরুদ্ধে ১৬-২১, ৯-২১-এ হেরে যাওয়ার পিছনে অনেকগুলি আনফোর্সড এরর ছিল৷ সৈয়দ মোদি নয়াদিল্লিতে ১৯৮২ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন পুরুষদের সিঙ্গলসে তার পর এটি ভারতের দ্বিতীয় পদক।
প্রণয় গত সপ্তাহে রুপো জিতেছিলেন ভারতীয় পুরুষ দলের হয়ে। তিরুবনন্তপুরম থেকে ৩১ বছর বয়সী প্রণয় ভাল শুরু করেছিলেন কিন্তু শুরুর খেলার মাঝপথেই তিনি খেলা থেকে হারিয়ে যান। একটা সময় দু’জনেই ৫-৫-পৌঁছয়। কিন্তু প্রথম গেমে তার পর থেকেই ম্যাচ হাতছাড়া হতে শুরু করে প্রণয়ের। ১০-১০ থেকে ১১-১৩, ১৪-১৫, ১৪-১৭, ১৯-১৫ হয়ে প্রথম সেট শেষ হয় ২১-১৬-এ।
দ্বিতীয় গেমটিও শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়েই হয়েছিল। ৪-৪-এ লড়াই শুরু করেছিল কিন্তু লি তার আক্রমণাত্মক রিটার্ন ব্যবহার করে তা ৮-৪-এ এগিয়ে যান। একটা সময় ১৪-৬ থেকে ১৯-৯-এ পৌঁছে যান লি। একটি অন-দ্য লাইন রিটার্ন লিকে ১১ ম্যাচ পয়েন্ট দেয় এবং তা তাঁকে এই ম্যাচ জিতে নিতে সাহায্য করে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
