Cart Total Items (0)

Cart

All Sports
শুভমন গিল

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ভারতের ওপেনার ব্যাটার শুভমন গিল। ফলে রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে নাও খেলতে পারেন তিনি। এমনটাই খবর জানা যাচ্ছে পিটিআই মারফত।

বিসিসিআইয়ের একজন সূত্র এদিন পিটিআইকে বলে, ‘‘চেন্নাইয়ে আসা থেকে শুভমনের জ্বর রয়েছে। তাঁর পরীক্ষা করা হয়েছে। শুক্রবার আবার একবার তাঁর সমস্ত পরীক্ষা করা হবে, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি রবিবারের ম্যাচে খেলতে নামবেন নাকি নয়।’’

সেই সূত্র আরও বলেন, ‘‘এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যদি এটি সাধারণ ভাইরাল ফিভার হয় তবে তিনি অ্যান্টিবায়োটিক নিয়ে খেলতে পারবেন, তবে এই সম্পূর্ণ সিদ্ধান্তটি মেডিক্যাল দল নেবে।’’

ডেঙ্গু রোগিদের সাধারণত জ্বর সেরে সম্পূর্ণভাবে ঠিক হতে ৭-১০ দিন সময় লাগে। শুভমনের ক্ষেত্রে এখন কতদিন লাগবে, তা এখনও পরিষ্কার নয়।

যদি শুভমন প্রথম ম্যাচে খেলতে না পারেন তবে তাঁর জায়গায় ইশান কিষানকে ওপেনিং করানোর কথা ভাবছে দল। গিল ওডিআইতে ভারতের সেরা স্কোরারদের মধ্যে একজন। এই ফর্ম্যাটে ৭২.৩৫ গড়ে ১২৩০ রান করেছেন তিনি। যারমধ্যে পাঁচটি সেঞ্চুরি, পাঁচটি হাফ সেঞ্চুরি এবং সর্বোচ্চ ২০৮ রানের রেকর্ড রয়েছে।

এদিকে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে। ওপেনিং ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নয় উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *