নিজস্ব সংবাদদাতা: মেয়েদের বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় পদক নিশ্চিত করলেন নিখাত জারিন। গতবারের চ্যাম্পিয়ন ৫০ কেজি বিভাগে তাইল্যান্ডের বক্সারকে ৫-২ ফলে হারিয়ে পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। ফলে এবারেও সোনা জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন জারিন।
নিখাতের পাশাপাশি পদক নিশ্চিত করেছেন নীতু ঘাঙ্গাস। ভারতের এই মহিলা বক্সার ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। তিনি হারিয়েছেন জাপানের বক্সার মাদোকা ওয়াডাকে। রেফারি স্টপ কনটেস্ট নিয়মে এই জয় পান নীতু। ফলে ভারতের সামনে জোড়া পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল।
