নিজস্ব সংবাদদাতা: নতুন আঙ্গিকে শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরশুম। এবার টসের পরেও প্রথম একাদশ বদলের সুযোগ থাকছে। ব্যাটিং নেওয়া হবে না বোলিং সেই বুঝে খেলোয়াড় বদলের সুযোগ থাকবে। প্রথম ইনিংসে একাদশে না থাকা ক্রিকেটাররা সুযোগ পাবে পরের ইনিংসে মাঠে নামার।
আইপিএলের আগেই দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০ লিগে উপরোক্ত নিয়মগুলি চালু করা হয়েছে। দুটি টিমকে টসের পর প্লেয়িং ইলেভেন বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। টসের পর একাদশে ঘোষণার পর ১৩ জনের নাম রাখা যাবে। ১১ জন যাঁরা মাঠে নেমে খেলবেন এবং দু’জন ইমপ্যাক্ট প্লেয়ার।
ইমপ্যাক্ট সাবস্টিটিউশন’-এর নিয়মের ঘোষণা আগেই করা হয়েছিল। যেখানে একজন ইমপ্যাক্ট প্লেয়ারকে পাঁচজন নির্ধারিত ক্রিকেটারের সাবস্টিটিউট হিসেবে মাঠে নামানো যাবে। তাঁকেই বলা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার। ৩১ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে।
