অলস্পোর্ট ডেস্ক: রবিবার আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস ২০২৩-এর শেষ দিন। কিন্তু শনিবারই ভারতের ক্রীড়াবিদদের সব প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে। ভারতের ১০০ পদকের স্বপ্নপূরণ হয়েছে, ১০৭ টি পদক নিয়ে মহাদেশীয় পদক তালিকায় চার নম্বরে এখন অবস্থান দেশের। সংগ্রহে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। তবে ভারতের এই সাফল্য একদিনে আসেনি। বছরের পর বছর ক্রীড়াবিদরা রক্ত, ঘাম ঝরিয়েছেন দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য, সর্বস্তরে দেশের একটি পরিচিতি বানানোর জন্য। এই মহাদেশীয় ইভেন্ট থেকেই উঠে এসেছে কত বিখ্যাত ক্রীড়াবিদের নাম, যারা এখন বিশ্বখ্যাত। সফর সহজ ছিলনা।
আজ ভারতের এই অসাধারণ সাফ্যলের দিনে ফিরে দেখা যাক বিগত বছরগুলির পদক রেকর্ডের ইতিহাস –
১৯৫১: ১৫টি সোনা, ১৬টি রুপো, ২০টি ব্রোঞ্জ, মোট- ৫১টি পদক।
১৯৫৪: ৫টি সোনা, ৪টি রুপো, ৮টি ব্রোঞ্জ, মোট- ১৭টি পদক।
১৯৫৮: ৫টি সোনা, ৪টি রুপো, ৪টি ব্রোঞ্জ, মোট- ১৩টি পদক।
১৯৬২: ১০টি সোনা, ১৩টি রুপো, ১০টি ব্রোঞ্জ, মোট- ৩৩টি পদক।
১৯৬৬: ৭টি সোনা, ৩টি রুপো, ১১টি ব্রোঞ্জ, মোট- ২১টি পদক।
১৯৭০: ৬টি সোনা, ৯টি রুপো, ১০টি ব্রোঞ্জ, মোট- ২৫টি পদক।
১৯৭৪: ৪টি সোনা, ১২টি রুপো, ১২টি ব্রোঞ্জ, মোট- ২৮টি পদক।
১৯৭৮: ১১টি সোনা, ১১টি রুপো, ৬টি ব্রোঞ্জ, মোট- ২৮টি পদক।
১৯৮২: ১৩টি সোনা, ১৯টি রুপো, ২৫টি ব্রোঞ্জ, মোট- ৫৭টি পদক।
১৯৮৬: ৫টি সোনা, ৯টি রুপো, ২৩টি ব্রোঞ্জ, মোট- ৩৭টি পদক।
১৯৯০: ১টি সোনা, ৮টি রুপো, ১৪টি ব্রোঞ্জ, মোট- ২৩টি পদক।
১৯৯৪: ৪টি সোনা, ৩টি রুপো, ১৬টি ব্রোঞ্জ, মোট- ২৩টি পদক।
১৯৯৮: ৭টি সোনা, ১১টি রুপো, ১৭টি ব্রোঞ্জ, মোট- ৩৫টি পদক।
২০০২: ১১টি সোনা, ১২টি রুপো, ১৩টি ব্রোঞ্জ, মোট- ৩৬টি পদক।
২০০৬: ১০টি সোনা, ১৭টি রুপো, ২৬টি ব্রোঞ্জ, মোট- ৫৩টি পদক।
২০১০: ১৪টি সোনা, ১৭টি রুপো, ৩৫টি ব্রোঞ্জ, মোট- ৬৫টি পদক।
২০১৪: ১১টি সোনা, ১০টি রুপো, ৩৬টি ব্রোঞ্জ, মোট- ৫৭টি পদক।
২০১৮: ১৬টি সোনা, ২৩টি রুপো, ৩১টি ব্রোঞ্জ, মোট- ৭০টি পদক।
২০২৩: ২৮টি সোনা, ৩৮টি রুপো, ৪১টি ব্রোঞ্জ, মোট- ১০৭টি পদক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
