Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। যেখানে চার গ্র্যান্ডমাস্টারসহ মোট দশ জন ভারতীয় দাবাড়ু চারটি ভিন্ন পদক ইভেন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। খুব একটা ভাল ফল হয়নি দাবা থেকে এবার গেমসে। পুরুষ এবং মহিলাদের দলগত ইভেন্টে ভারত সর্বোচ্চ দুটি রুপোর পদক জয় করেছে।

২০০৬ থেকে বিভিন্ন বোর্ড গেমগুলি এশিয়ান গেমস প্রোগ্রামে যুক্ত হয়েছিল। তাঁরমধ্যে দাবা শুধুমাত্র ২০০৬, দোহা সংস্করণ এবং ২০১০, গুয়াংজু সংস্করণে প্রদর্শিত হয়েছিল। এরপর দীর্ঘ ১৩ বছর পর ২০২৩-এ আবার খেলাটি হ্যাংঝৌতে ফিরিয়ে আনা হয়।

কোনেরু হাম্পি এবং হারিকা দ্রোনাভাল্লি মহিলাদের ব্যাক্তিগত বিভাগে ভাল ফর্মে খেলেছিলেন। পুরুষদের ব্যাক্তিগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভিদিত গুজরাঠি এবং অর্জুন এরিগাইসি। দুটি ব্যক্তিগত ইভেন্টই র‍্যাপিড ফর্ম্যাটে খেলা হয়েছিল। তবে ভারত ব্যক্তিগত বিভাগে কোনও পদক পেতে ব্যর্থ হয়।

দলগত ইভেন্টে কোনেরু হাম্পি মহিলা দলকে রুপোর পদকের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০২০ ফিডে অনলাইন দাবা অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী ভিদিত গুজরাঠি পুরুষদের দলকে নেতৃত্বদান করেন এবং সেই বিভাগেও ভারত একটি রুপো জয় করে। উভয় দলের ইভেন্টই স্ট্যান্ডার্ড ফর্ম্যাটে খেলা হয়েছিল।

পুরুষদের দলগত ইভেন্টে ১৭ বছর বয়সী রমেশবাবু প্রজ্ঞানান্ধাও খেলেছিলেন, যিনি বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে একাধিকবার পরাজিত করেছেন তাঁর দুর্দান্ত খেলা দিয়ে। পেন্তলা হরিকৃষ্ণ, যিনি গুয়াংজুতে ব্রোঞ্জ পদক বিজয়ী পুরুষ দলের অংশ ছিলেন, তিনিও হ্যাংঝৌতে পুরুষ দলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কোনেরি হাম্পি এবং দ্রোনাভাল্লি ছাড়াও, বৈশালী রমেশবাবু, সাবিতা শ্রী এবং ভান্তিকা আগরওয়াল মহিলা দলের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ভারতীয় পুরুষ দল: গুকেশ ডি, ভিদিত গুজরাঠি, অর্জুন এরিগাইসি, পেন্তলা হরিকৃষ্ণ এবং রমেশবাবু প্রজ্ঞানন্ধা।

ভারতীয় মহিলা দল: কোনেরু হাম্পি, হারিকা দ্রোনাভাল্লি, বৈশালী রামবাবু, ভান্তিকা আগরওয়াল এবং সবিতা শ্রী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *