বিরাট কোহলি
অলস্পোর্ট ডেস্ক: রবিবার চেন্নাইতে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ভারত ও অস্ট্রেলিয়া মহারণে বিরাট কোহলি ছুঁলেন নতুন মাইলফলক। একইসঙ্গে সচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন তিনি। কোহলি দুর্দান্ত অর্ধশতক করে ভারতকে জয়ের পথ দেখান এবং এই প্রক্রিয়ায়, আইসিসি সীমিত ওভারের টুর্নামেন্টে (বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি) ভারতীয় ক্রিকেট দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান তিনি। এর আগে রেকর্ডটি তেন্ডুলকারের ছিল। তিনি মোট ৫৮টি ম্যাচ খেলে ২৭১৮ রান করেছিলেন। অন্যদিকে কোহলি গতকালের ম্যাচের পর, মোট ৬৪টি ম্যাচে ২৭৮৫ রান গড়েছেন এবং ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি সচীনকে।
আইসিসি সীমিত-ওভার টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকরা:
১। বিরাট কোহলি- ২৭৮৫ রান (৬৪ ম্যাচ)
২। সচীন তেন্ডুলকার- ২৭১৯ রান (৫৮ ম্যাচ)
৩। রোহিত শর্মা- ২৪২২ রান (৬৪ ম্যাচ)
৪। যুবরাজ সিং- ১৭০৭ রান (৬২ ম্যাচ)
৫। সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৬৭১ রান (৩২ ম্যাচ)
গতকালের ম্যাচে ‘চেজমাস্টার’ কোহলির ৮৫ রানের ইনিংস ভারতীয় দলকে অসিজদের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করে। তবে একা বিরাটকে শুধু কৃতিত্ব দিলে চলবে না। কে এল রাহুলের ব্যাটে ১১৫ বলে অসাধারণ ৯৭ রানও খেলার মোড় ঘুরিয়েছিল। মোট কথা ১৬৫ রানের বিজয়ী জুটি প্রথম দিনেই জয় দিয়ে খাতা খুলেছে।
এরপর ১১ অক্টোবর ভারত আফগানিস্তানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে এবং ১৪ অক্টোবর বহুল প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
