মহম্মদ রিজওয়ান
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ওডিআই বিশ্বকাপ ২০২৩ শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে লঙ্কাদের হারিয়ে ৩৪৫ রানের কঠিন জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান। উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান পেশিতে টান ধরার কারণে এক পায়ে ব্যাট করে ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলে নজির গড়েন। সঙ্গে তরুণ ব্যাটার আবদুল্লা তাঁর ব্যাটে ১১৩ রান তুলে এদিন বিশ্বকাপে প্রথম অভিষেক করেন। কার্যত এই ম্যাচ থেকে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে আগামী মহারণে নামবে দল পাকিস্তান। তেমনই ইঙ্গিত দিয়ে গেলেন মহম্মদ রিজওয়ানও। তিনি জানালেন লঙ্কা দলের বিরুদ্ধে কঠিন জয় তাদের দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে, পরের ম্যাচে তাঁরা আরও ভাল করবে এবং সঙ্গে এও জানান, বাবর আজমের দল ভারতের বিরুদ্ধেও একই পরিকল্পনা নিয়ে খেলতে নামবে।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘আমাদের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে এবং আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। আমরা একই পরিকল্পনায় পরের ম্যাচ খেলব। এই ম্যাচটি জিতে আমরা খেলায় গতি পেয়েছি। পরের ম্যাচে সেটা কাজে লাগাব। সবাই জানে আমাদের আগামী ম্যাচ ভারতের সঙ্গে। তাঁরাও নিশ্চয় কোনও পরিকল্পনা নিয়ে খেলতে নামবে, আমরাও তেমনই খেলব।’’
হায়দ্রাবাদে দুটি বিশ্বকাপ ম্যাচ খেলার পর, পাকিস্তান দল তাদের তৃতীয় ম্যাচের জন্য আহমেদাবাদে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। ভারতে পৌঁছানোর পর থেকে তারা হায়দ্রাবাদে থাকায়, রিজওয়ান জানান তিনি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তাদের হোম গ্রাউন্ড রাওয়ালপিন্ডির সঙ্গে বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন।
‘‘আমার মনে হচ্ছিল আমি রাওয়ালপিন্ডিতে ম্যাচ খেলছি। ভক্তরা আজ যেভাবে ভালোবাসা দিয়েছে এবং শুধু আমাকে নয়, গোটা পাকিস্তান দল ভালোবাসা পেয়েছে। তারা শ্রীলঙ্কাকেও সমানে সমর্থন করেছে। আমি খুব খুশি, হায়দ্রাবাদের জনতা ক্রিকেটকে সমর্থন করেছে, শ্রীলঙ্কা ও আমাদের উভয়কেই। আমি এখানে অনেক মজা করেছি,’’ রিজওয়ান বলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
