Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ ফুটবল জীবনে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ক্লাব ও দেশের হয়ে নতুন নজির গড়লেন এই মহাতারকা ফুটবলার। এখন সামনে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার মধ্যরাতে পানামার বিরুদ্ধে গোল করে এই কৃতিত্ব অর্জন করেন মেসি।

উল্লেখ্য।পানামার বিরুদ্ধে ৮৯ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন মেসি। আর্জেন্টিনা ২-০ ব্যবধানে ম্যাচ জিতে যায়। বিশ্বকাপে জেতার পর এটি আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল। দেশের হয়ে নেমেই ৮০০ গোলের নজির স্থাপন করলেন মেসি। অবশ্য রোনাল্ডো ২০২১ সালেই এই কৃতিত্ব অর্জন করেছেন।

ফুটবল স্ট্যাটিস্টিকস অনুযায়ী বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২ গোল করেছে মেসি। পিএসজির হয়ে তিনি এখনও পর্যন্ত করেছেন ৩০টি গোল। দেশের হয়ে মোট ৯৮টি গোল করা হয়ে গেল মহাতারকা ফুটবলারটির।            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *