Cart Total Items (0)

Cart

All Sports
ক্রিশ্চিয়ানো রোনান্ডো

অলস্পোর্ট ডেস্ক: ইউরো ২০২৪-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল পর্তুগাল, ফ্রান্স এবং বে‌‌‌‌‌লজিয়াম। ইউরো কাপে সবার আগে পৌঁছল এই তিন দল। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে জোড়া গোল করেন তাদের নিজ নিজ দলের হয়ে।

শুক্রবার রোনাল্ডোর পর্তুগাল ৩-২ ব্যবধানে স্লোভাকিয়ার বিরুদ্ধে জয় নিশ্চিত করে। ১৮ মিনিটে প্রথম গোলটি করেন র‍্যামোস। তারপর ২৯ এবং ৭২ মিনিটে পর্তুগালের হয়ে দু’টি দুর্দান্ত গোল করেন রোনাল্ডো। প্রথম গোলটি পেনাল্টি থেকে করেন তিনি। মাঝে ৬৯ মিনিটে একটি গোল শোধ করে স্লোভাকিয়ার ডেভিড হ্যানকো। এরপর ম্যাচ খানিকটা পর্তুগালের পক্ষে এসে গেলেই ৮০ মিনিটে স্লোভাকিয়ার দ্বিতীয় গোলে চাপে পড়ে যায় পর্তুগাল। কিন্তু রোনাল্ডো শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে রোনাল্ডো প্রসঙ্গে তাদের কোচ রবার্টো মার্টিনেজ বলেন, ‘‘রোনাল্ডোর এখন সেরা সময় চলছে। তিনি দলের জন্য প্রতি মিনিটে গোল আনছে। তাঁর অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলের হয়ে খেলার। তিনি তরুণ প্রজন্মের জন্য একজন যথাযথ উদাহরণ।’’

এদিন নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় ফ্রান্স। ম্যাচ শুরু হওয়ার প্রথম সাত মিনিটেই ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন অধিনায়ক এমবাপে। তারপর ৫৩ মিনিটে আরও একটি গোল হাঁকান তিনি। ৮৩ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে যখন প্রথম গোল শোধ করেন হার্টম্যান, যা প্রবল চাপে ফেলে দেয় ফ্রান্সকে। তবে শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ নিজের নামে করে ফেলে এমবাপের দল। সঙ্গে ইউরো কাপেও নিজেদের স্থান পাকা করে ফেলে তারা।

অন্য ম্যাচে বেলজিয়াম অস্ট্রিয়াকে হারায় ৩-২ গোলে। প্রথম ১২ মিনিটের মধ্যেই গোল করে বেলজিয়ামের দোদি লুকবাকিয়ো। দ্বিতীয় গোলটিও দোদিই করেন ৫৫ মিনিটে। তার তিন মিনিট পরেই আবার বেলজিমালের হয়ে গোল করে‌ন রোমেলু। পরপর গোল আসায় বেলজিয়াম শিবিরের আত্মবিশ্বাস বেড়ে যায়। ৭২ এবং ৮৪ মিনিটে দু’টি গোল শোধ করে অস্ট্রিয়া। কিন্তু তবুও ম্যাচ জিততে ব্যর্থ হয় তাঁরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *