Cart Total Items (0)

Cart

All Sports India
মিকি আর্থার

অলস্পোর্ট ডেস্ক: শনিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের কাছে হতাশাজনকভাবে হেরে যায় পাকিস্তান দল। একেবারে একপেশে ম্যাচ খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এদিন স্টেডিয়ামে নীল জার্সির ঢেউ উপচে পড়ার মতোন ছিল, কিন্তু দেখা গেল না একটাও পাক সমর্থক। কারণ পাকিস্তান থেকে সমর্থকেরা ভিসা পেলেও এখনও তাঁরা ভারতে আসতে পারেনি। ফলে দলে সমর্থকদের খুব অভাব মনে হয় এদিন। আর এই নিয়েই পরে পাকিস্তানের একটি সাংবাদিক সম্মেলনে ডিরেক্টর মিকি আর্থার বিসিসিআইয়ের সমালোচনা করে বসে‌ন। তিনি জানান, এটি কোনও বিশ্বকাপ ম্যাচ ছিলনা, বরং বিসিসিআইয়ের কোনও দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ ছিল। তাঁর দাবি বিসিসিআই ইভেন্টের মতোন পক্ষপাতমূলক পরিবেশ ছিল এই ম্যাচেও।

তিনি বলেন, ‘‘এটা আমাকে বলতেই হবে। না বললে মিথ্যা বলা হবে। সত্যি কথা বলতে এটা কোনওভাবেই আমার একটা আইসিসি ইভেন্ট লাগেনি। ম্যাচটি একটি দ্বিপাক্ষিক বিসিসিআই ইভেন্টের মতো লাগে আমার। আমি আজ ম্যাচে কোথাও মাইক্রোফোনে দিল দিল পাকিস্তান ভেসে আসতে শুনিনি।’’ তিনি আক্ষেপ জানান মাঠের এই ব্যবস্থাপনায়। অবশ্য পরে তিনি স্বীকার করেছেন শুধুমাত্র সমর্থনের অভাবকে দায়ী করে অযুহাত দেওয়া ঠিক হবে না।

আর্থার যোগ করেন, ‘‘দর্শকদের সমর্থনের অভাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পাল‌ন করে, তবে আমি এটিকে অজুহাত হিসাবে ব্যবহার করছি না। কারণ আমাদের ছেলেরা আজকে সত্যিই সাহসিকভাবে খেলতে পারেনি, কীভাবে ভারতীয়দের সঙ্গে লড়াই করব সেটাই আমাদের মাথায় রাখতে হত।’’

একই কথা বলেছেন পাক কোচ ব্র্যান্ডবার্ন। তিনি বলেন, ‘‘আমাদের সমর্থকেদের এখানে দেখতে না পেয়ে খুব খারাপ লাগছে। এও অবাক লাগছে যে আমাদের সমর্থনে ভারতে কোনও গান বা কিছু ছিল না। বিশ্বাসই হয়নি এটা কী বিশ্বকাপের ম্যাচ। পাক সমর্থকেরা সঠিক বিচার পেলেননা।’’

উল্লেখ্য, ‘দিল দিল পাকিস্তান’ প্রয়াত জুনায়েদ জামশেদের বিখ্যাত গ্রুপ ভাইটাল সাইনসের গাওয়া একটি বিখ্যাত গান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *