Cart Total Items (0)

Cart

All Sports India
চায়না মাস্টার্স সুপার ৭৫০

অলস্পোর্ট ডেস্ক: তারকা ভারতীয় শাটলার এইচএস প্রণয় পিঠের চোটের কারণে খেলবেন না ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ টুর্নামেন্ট। এই চোটটি তিনি সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পেয়েছিলেন, এবং তা সত্ত্বেও গেমসে ব্যাডমিন্টনের সিঙ্গলস ইভেন্ট ব্রোঞ্জ জিতে খেলা শেষ করেছিলেন। গেমসের ইতিহাসে দীর্ঘ ৪১ বছর পর পুরুষদের সিঙ্গলসে, পিঠের ব্যথার সঙ্গে লড়ে নিজের পদক নিশ্চিত করেছিলেন ভারতের প্রণয়। কিন্তু তাঁকে এখন সেই চোটের কারণেই দুই থেকে তিন সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে।

৩১ বছর বয়সী প্রণয় এদিন পিটিআইকে বলেন, ‘‘এই মাসে কোনও টুর্নামেন্ট খেলতে চাই না। এমআরআইতেও কিছু সমস্যা পাওয়া গিয়েছে, যার জন্য ২-৩ সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে, তাই আমি ডেনমার্ক এবং ফ্রান্স টুর্নামেন্ট খেলতে পারব না। আমাকে বিশ্রাম নিতে হবে এবং তারপর রিহ্যাব শুরু করতে হবে।’’

তার অনুপস্থিতিতে, লক্ষ্য সেনের উপর নজর থাকবে ভারতের জনতার। যিনি এশিয়ান গেমসে পুরুষদের দলগত ইভেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু ‌চীনা দলের সঙ্গে ম্যাচে শেষ পর্যন্ত হেরে যেতে হয়েছিল তাদের। এশিয়ান গেমসে অপরাজিত বিশ্বের ১৫ নম্বর লক্ষ্য সেন, থাইল্যান্ডের কান্তাফোন ওয়াংচারোয়েনের বিরুদ্ধে খেলতে নামবেন এবং দ্বিতীয় রাউন্ডে চীনের ষষ্ঠ বাছাই শি ইউকির মুখোমুখি হবেন।

দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুও গত সপ্তাহে আর্কটিক ওপেনের সেমিফাইনাল থেকে হেরে ফেরার পর আবার সুযোগ নেবেন ডেনমার্ক ওপেনে। স্কটল্যান্ডের কির্স্টি গিলমোরের বিপক্ষে খেলবেন তিনি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২০তম স্থানে থাকা কিদাম্বি শ্রীকান্ত, যিনি প্যারিস অলিম্পিকে বাছাই হওয়ার জন্য পয়েন্ট সংগ্রহ করতে মরিয়া হয়ে পড়েছেন, তিনিও চীনের ওয়েং হং ইয়াংয়ের মুখোমুখি হবেন এই টুর্নামেন্টে।

ডাবলসদের র‍্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, যারা হ্যাংঝৌতে ঐতিহাসিক স্বর্ণপদক লাভ করেছিল, তাঁরাও মালয়েশিয়ার ওয়াং ইয়ু সিন এবং তেও ই ইয়ের জুটির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷

মেয়েদের ডাবলস জুটি ত্রিসা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ এশিয়ান গেমসে অংশ নেওয়ার পরে আবার কোর্টে ফিরছেন এবং থাইল্যান্ডের বেনিয়াপা আইমসার্ড এবং নুনতাকার্ন আইমসার্ডের মুখোমুখি হবেন৷

এমআর অর্জুন এবং ধ্রুব কপিলাও বাদ থাকবেন এই টুর্নামেন্ট থেকে কারণ, তাঁরাও এশিয়ান গেমসে খেলার সময়ে গভীর চোট পেয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *