Cart Total Items (0)

Cart

All Sports India
দানুষ্কা গুণাথিলকা

অলস্পোর্ট ডেস্ক: একবছর আগে অস্ট্রেলিয়ায় এক মহিলাকে যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কার ক্রিকেট দল থেকে বাদ পড়তে হয়েছিল ক্রিকেটার দানুষ্কা গুণাথিলকা-কে। ব্যাঁহাতি ব্যাটারের উপর নিষেধাঞ্জা জারি করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এদিন অভিযুক্ত দানুষ্কা নির্দোষ প্রমাণ হন। ফলে তার উপর থেকে বোর্ডের নিষেধাঞ্জাও তুলে নেওয়া হয়। জাতীয় দলে আবার খেলতে পারার আশাও রয়েছে তাঁর।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি বিজ্ঞতিতে বলা হয়, ‘‘অস্ট্রেলিয়ায় মিস্টার দানুষ্কা গুণাথিলকা বিরুদ্ধে ওঠা অপরাধমূলক অভিযোগের তদন্তের প্রভাবের দায়িত্ব দেওয়া হয়েছিল এসএলসির নিযুক্ত স্বাধীন তদন্ত কমিটিকে। ২০২২-এর নভেম্বরে মিস্টার গুণাথিলকা উপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলসের জেলা আদালতে দায়ের করা সমস্ত অভিযোগ থেকে নির্দোষ প্রমাণ হয়েছেন তিনি এবং ৩ অক্টোবর ২০২৩-এ তিনি শ্রীলঙ্কায় ফিরে এসেছেন। ফলে এখন তিনি দেশের হয়ে পুনরায় খেলতে পারেন এবং জাতীয় দলেও ফিরে আসতে পারবেন।”

নভেম্বর ২০২২-এ, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দলের সদস্য হিসাবে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন এই ক্রিকেটার। সেখানে একজন মহিলা তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর তাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে এই ৩২ বছর বয়সী ক্রিকেটারকে ধর্ষণের মামলাতেও অভিযুক্ত করা হয়। কিন্তু তদন্তের পরে সেই অভিযোগ তুলে নেওয়া হয় এবং বাকি অভিযোগে তাঁকে বিচারে তোলা হয়। লাগাতার জেরা এবং কোর্টে মামলা চলে দিনের পর দিন। তাঁকে অস্ট্রেলিয়া থেকে নিজের দেশের ফেরারও অনুমতি দেওয়া হয়নি। ফলে ১১ মাস গুণতিলকাকে থাকতে হয় অস্ট্রেলিয়াতেই।

অবশেষে দীর্ঘ চার দিনের ট্রায়াল সেশনের পরে তিনি দোষী নন প্রমাণ হয়। এবং নিউ সাউথ ওয়েলসের জেলা আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের করা সমস্ত অভিযোগ থেকে খালাস পান তিনি। চলতি বছরের ৩ অক্টোবর তিনি শ্রীলঙ্কায় ফিরে আসেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *