Cart Total Items (0)

Cart

All Sports
শাহিদ আফ্রিদি

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার বোনের মৃত্যুর খবর জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি সমাজমাধ্যমে বোনের প্রয়াত হওয়ার খবর প্রকাশ করেন এদিন। তাঁর বোন পাকিস্তানের একটি হাসপাতালে জীবনের শেষ লড়াইটুকু লড়ছিলেন। আফ্রিদি দেশে ছিলেন না, বোনের খবর শুনে দেশে ফেরেন যথাশীঘ্র। সোশ্যাল মিডিয়ায় সোমবার ভক্তদের জানিয়েছিলেন, তাঁর বোনের জন্য প্রার্থনা করতে, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। কিন্তু দুঃখজনকভাবে মঙ্গলবারই পরলোক গমন করেন তাঁর বোন।

‘‘আমরা ঈশ্বরের তৈরি এবং আমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে। অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে যে আমাদের প্রিয় বোন ইহলোক গমন করেছে এবং তাঁর শেষকৃত্য আজই করা হবে।’’ এই ঘটনার পর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারের প্রতি সমবেদনা জানান।

এর আগেও বোনের অসুস্থতার খবর তিনি টুইটারেই জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘‘আমি শীঘ্রই বাড়ি ফিরছি বোন। তুমি শক্ত থাকো। আমার বোন মৃত্যুসজ্জায় জীবনের সঙ্গে লড়াই করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার বোনের সুস্থতার জন্য দয়া করে প্রার্থনা করবেন।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *