Cart Total Items (0)

Cart

All Sports India
পাকিস্তান দল

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল তাদের তৃতীয় ম্যাচটি হেরে কার্যত চাপে রয়েছে৷ প্রথম দুটি ম্যাচে টানা জয়ের পরে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে বড় পরাজয়ের স্বীকার হতে হয় পাকদলকে৷ যদিও বিশ্বকাপে এখনও অনেকটা পথ চলা বাকি। এখ‌নও পাকিস্তান ক্রিকেট দলের কাছে বাউন্স ব্যাক করার অনেক সুযোগ আসবে। কিন্তু পাকিস্তান শিবিরের বর্তমান অবস্থা আরও চাপে ফেলতে পারে দলকে। কারণ জানা যাচ্ছে, দলের অধিকাংশ খেলোয়াড়ই অসুস্থ। রীতিমতোন জ্বরে কাহিল তাঁরা, যারজন্য এদিন বাতিল করা হয়েছে দলের অনুশীলন।

পাকিস্তান ক্রিকেট দল ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ কয়েকটি সংবাদ রিপোর্টে জানানো হয়েছে যে বাবর আজমের নেতৃত্বাধীন দলের কয়েকজন সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন।

অবশ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র জানিয়েছেন যে, এটি ভাইরাল সংক্রমণ (ডেঙ্গি) নয় এবং খেলোয়াড়রা সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ‘‘কোনও ভাইরাল সংক্রমণ বা রোগ হয়নি, তাঁরা তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন এবং তাদের মেডিকেল টিম পর্যবেক্ষণে রেখেছেন।’’

পাকিস্তানের একটি সংবাদ ম্যধ্যম ক্রিকেট পাকিস্তানও একই বার্তা দিয়েছে। তাদের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘কিছু খেলোয়াড় গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন এবং তাদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। যারা সুস্থতার পর্যায়ে আছেন তারা দলের মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে রয়েছেন।’’

মূলত আবহাওয়ার পরিবর্তনের জন্যই গত কয়েক দিন ধরে বেঙ্গালুরুতে ভাইরাল জ্বরের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সেখানের বহু মানুষ জ্বরে অসুস্থ, সেই আক্রমণ থেকেই নিজেদের সুস্থ রাখতে পারেননি পাক ক্রিকেটারেরা।

পাকিস্তান ও অস্ট্রেলিয়া উভয়ের জন্যই ২০ অক্টোবরের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে পাকিস্তান দুটি ম্যাচ জিতেছে এবং একটি হেরেছে ভারতের বিরুদ্ধে, সেখানে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে জয় দিয়ে তাদের খাতা খুলেছে। এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে অজিরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *