সৌরভ গঙ্গোপাধ্যায়
অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল ভারতের সঙ্গে ম্যাচটি হেরে গিয়ে বর্তমানে জোর চর্চায় রয়েছে। যেভাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেদিন তাঁরা একপেশে খেলে গেলেন, তাতে অনেক অভিজ্ঞ ক্রিকেটারদেরই সমালোচনায় পড়তে হচ্ছে তাদের। যদিও, বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ চারদলের মধ্যে এখনও পাকদল অবস্থান করছে। কিন্তু ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ঘুরে না দাঁড়াতে পারে তাহলে সমস্যায় পড়তে হবে বাবরদের। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন অন্য কথা। তিনি মনে করেন যে, পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যাবর্তন করা কঠিন হবে।
‘‘আমাদের সময়ে পাকিস্তান একরকম আলাদা দল ছিল, আমরা যে পাকিস্তান দলের সঙ্গে খেলতাম, এই দল তেমনটা নয়। এই দলটি ব্যাটিংয়ের সময় চাপ সামলাতে পারে না, এই ব্যাটিং দিয়ে বিশ্বকাপের মতোন ইভেন্টে প্রতাবর্তন করা পাকিস্তানের জন্য কঠিন হবে,’’ একটি সংবাদমাধ্যমকে বলেন সৌরভ।
সৌরভ গাঙ্গুলী রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের প্রচুর প্রশংসা করেছেন। ভারতীয় দল বর্তমানে ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
তিনি বলেন, ‘‘পাকিস্তানের বিপক্ষে রোহিত দুর্দান্ত খেলেছে। ভারতীয় দলের প্রতিটি বিভাগই ভাল ফর্মে রয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং মিলিয়ে একদম দুর্দান্তভাবে তৈরি এই দল।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
