অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একটি ওয়াইড বল নিয়ে বিতর্ক চলছেই। মনে করা হচ্ছে বিরাট কোহলি যাতে সেঞ্চুরি করতে না পারেন সে কারণেই ওয়াইড বলটি করা হয়েছি। যদিও বাংলাদেশের স্ট্যান্ড-বাই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই জল্পনাকে পুরোপুরি নস্যাৎ করে জানিয়েছেন, স্পিনার নাসুম আহমেদ “ইচ্ছাকৃতভাবে” একটি ওয়াইড বল করেছিলেন বিরাট কোহলির সেঞ্চুরি আটকানোর জন্য তা একদমই সত্যি নয়। কোহলি নয় ওভার বাকি থাকতে ৯৭ রানে ব্যাট করছিলেন এবং বৃহস্পতিবার পুণেতে ২৫৭ রানের লক্ষ্যে পৌঁছতে ভারতের আরও দুই রান প্রয়োজন ছিল, যখন আহমেদের লেগ সাইডের ডেলিভারিটি ওয়াইড হলেও আশ্চর্যজনকভাবে মাঠের আম্পায়ার রিচার্ড সেটিকে ওয়াইড দেননি।
কয়েকটি বল পরে, ৪২তম ওভারে, কোহলি ডিপ মিডউইকেটে ছক্কা হাঁকিয়ে খেলা শেষ করেন। ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি, ভারত সহজেই জয় তুলে নেয়।
এটি ছিল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের তৃতীয় হার। তবে দলের বোলারের পাশেই দাঁড়িয়েছেন দলের অধিনায়ক। তিনি বলেন, “না না. এমন কোনও পরিকল্পনা ছিল না। এটি একটি স্বাভাবিক পরিকল্পনা ছিল। ওয়াইড বল করার ইচ্ছা থাকে না কোনও বোলারেরই। আমরা চেষ্টা করেছি সঠিক পদ্ধতিতে খেলার। এটা ইচ্ছাকৃত ছিল না।’’
শান্ত হতাশা প্রকাশ করেছেন যে তাদের দুই ব্যাটিং ওপেনার তানজিদ হাসান (৫৩) এবং লিটন দাস (৬৬) তাদের নিজ নিজ অর্ধশতক করার পরেও দলের বাকিরা বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ‘আমাদের আগে বড় রান ছিল, কিন্তু আমি মনে করি আমরা দায়িত্ব নিচ্ছি না।’
“আমি বলব, যারা এখানে সেট হচ্ছেন, লিটন বা তানজিদ যদি ১২০-১৩০ রানের ইনিংস খেলতে পারতেন, তাহলে মুশি (মুশফিকুর রহিম), (তৌহিদ) হৃদয় বা (মাহমুদুল্লাহ) রিয়াদের পক্ষে সহজ হতো। মিডল অর্ডার ভাল ব্যাটিং করেনি, সেই সঙ্গে যারা সেট ছিল তারা রান করতে পারেনি,” তিনি বলেন।
শান্ত, যিনি নিয়মিত অধিনায়ক শাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি শাকিব। শান্ত বলেন, “প্রস্তুতি খুব ভাল ছিল, খুব সৎ পথে যে জায়গায় আমরা লড়াই করছিলাম, টপ অর্ডার ভাল করেছে।”
শাকিবের পরের ম্যাচে খেলা নিয়ে এনও কোনও অফিশিয়াল আপডেট না থাকায়, শান্ত বলেছেন যে বাংলাদেশ শীঘ্রই তাদের অধিনায়ককে দলে ফিরে পাওয়ার আশা করছে। “তিনি সুস্থ হয়ে উঠছেন এবং ভাল অবস্থায় আছেন। আমাদের আর পাঁচটি ম্যাচ বাকি থাকায় আমরা ঝুঁকি নিতে চাইনি। সে ভাল অবস্থায় আছে, অনেক ভাল এবং উন্নতি করছে। আমরা আশা করি সে হয়তো পরের ম্যাচে খেলবে,” শান্ত আশার আলো দেখিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
