অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রথম সারির ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন। রাউন্ড অফ ৩২-এর পুরুষদের সিঙ্গলস ইভেন্টে শ্রীকান্ত ফ্রান্সের তোমা জুনিয়র পোপভের কাছে হেরে যান। মাত্র ৪৪ মিনিটেই খেলা শেষ হয়ে যায়, ১৭-২১, ১৫-২১ গেমে ম্যাচ হারেন শ্রীকান্ত। ২২তম র্যাঙ্কিং শ্রীকান্ত ম্যাচ শুরুর সময় ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন, কিন্তু ম্যাচ যত এগোয় খুবই একপেশে খেলা চোখে পড়ে। ফলে বিশ্বের ২৫তম ফরাসি শাটলার খুব সহজেই ম্যাচটি জয়লাভ করেন।
একইভাবে লক্ষ্য সেনও পুরুষদের সিঙ্গলসে ১৫-২১, ১৮-২১ গেমে আরেক ফরাসি শাটলার আর্নাউদ মেরকেলের কাছে হার স্বীকার করেন। তবে, ২০১৬-তে একটি জুনিয়র ইভেন্টে লক্ষ্য হারিয়েছিলেন মেরকেলকে। এটি মনে হয় তারই বদলা ছিল। লক্ষ্য দ্বিতীয় সেটের গেমে ফিরে আসার জন্য খুব লড়াই করেছিল। প্রথমে দেখে মনেও হচ্ছিল লক্ষ্যই জিতবেন, কিন্তু শেষে ম্যাচ ঘুরিয়ে দেন ফরাসি শাটলার। ৫৫ মিনিটে শেষ হয় তাদের লড়াই। গত ডেনমার্ক ওপেন টুর্নামেন্টেও লক্ষ্য এবং শ্রীকান্ত প্রথমদিকেই হেরে গিয়েছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
