Cart Total Items (0)

Cart

All Sports
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা

অলস্পোর্ট ডেস্ক: আবারও একটা হার। এই নিয়ে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পরপর হারের হ্যাটট্রিক করল ইংল্যান্ড। ভাবতেই খুব অবাক লাগছে, গতবারের চ্যাম্পিয়ন এত শক্তিশালী একটি দল এভাবে প্রতিটা ম্যাচ হেরে যাচ্ছে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর একে একে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং এখন শ্রীলঙ্কা। বাংলাদেশ ছাড়া বাকি চার ম্যাচেই পরাজয় পেয়েছে জস বাটলারের দল। ওডিআই ক্রমতালিকার একেবারে সর্বনিম্নে, আট নম্বর স্থানে জায়গা হয়েছে ইংল্যান্ডের। ফলে, সেমিফাইনালে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জন্য।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। কিন্তু তাতে কোনও সুবিধাই হয়না। ওপেনিং জুটি জনি বেরায়স্টো এবং মালানের ব্যাটে উঠে আসে মাত্র ৪৫ রান। তারপরেই শুরু হয় উইকেটের ধস। শ্রীলঙ্কার দলের অ্যাঞ্জেলো ম্যাথুজ বিশ্বকাপে প্রথমদিন অভিষেক করেই পকেটে পড়েন ওপেনিং জুটির উইকেট। ২৮ রান করে আউট হন মা‌লান এবং বেরায়স্টো ৩০ রানে। মিডল অর্ডারের ব্যাটসম্যানেরা পুরোপুরি ব্যর্থ। একে একে পড়ে যান অধিনায়কসহ জো রুট, লিভিংস্টোন, মোয়েন আলিরা। একমাত্র বেন স্টোকস ৪৩ রান করেন, তিনি আউট হওয়ার পর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি ইংল্যান্ড। ৩৩.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় তাদের দল।

ম্যাচ জেতার আশা বাড়িয়ে শুরুতেই লঙ্কাদের উইকেট নেন ডেভিড উইলি। কুশল পেরেরা ও কুশল মেন্ডিসকে পরপর মাঠ থেকে ফেরান তিনি। প্রথমেই চাপের সৃষ্টি হলেও, রানের লক্ষ্য কম থাকায় চেস করতে সমস্যা হয়নি শ্রীলঙ্কান ব্যাটারদের। পাথুম নিশঙ্ক এবং সাদিরা সমরবিক্রমের জুটি সেটা নিখুঁতভাবে করে দেখায়। দুইজনে মিলে শতরানের জুটি গড়েন। ইংল্যান্ডের বোলাররা হা করে দৃশ্য গেলেন শুধু। শ্রীলঙ্কা ক্রমশ জয়ের দিকে এগিয়ে যায়, চাপ বাড়ে ইংল্যান্ডের। ১৪৬ বল তখনও বাকি, ৮ উইকেটে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। নিশঙ্ক এবং সমরবিক্রম যথাক্রমে ৭৭ ও ৬৫ রান করে অপরাজিত থাকেন ক্রিজে। চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *