অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি খেলবেন কিনা, সে প্রশ্ন এখন সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। মেসি এখনও খোলসা করে কিছু বলেননি। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসির নানা কথায় ইঙ্গিত ছিল, চারবছর বাদে বিশ্বকাপে খেলাটা তাঁর পক্ষে একটু বাড়াবাড়ি হবে। তবে খেলবেন না , এমন কথাও বলেননি। বরং বলেছিলেন, দেখা যাক, সময়ে বোঝা যাবে খেলা সম্ভব কিনা। তবে মেসি খেলুন আর নাই খেলুন, তাঁর আর নতুন প্রমাণ করার নেই ষষ্ঠবার বিশ্বকাপে অংশ নেওয়া ছাড়া। তবে তিনি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন, এই ভাবনা থেকে সারা বিশ্বের মানুষের কাছে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে, দাম আকাশছোঁয়া হওয়া সত্ত্বেও। ফিফা, সংগঠক তিন দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকো, কর্পোরেট সংস্থাগুলোও চায় মেসি এবারও খেলুন মাঠে রেকর্ড সংখ্যক দর্শক টানতে। চোটের কারণে ব্রাজিলের তারকা নেইমার বিশ্বকাপে অনিশ্চিত। তবে থাকছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনান্ডো, ফ্রান্সের কিলিয়েন এমবাপে, স্পেনের বিস্ময় লামিনে ইয়ামাল। এঁদের সঙ্গে লড়াইয়ের ময়দানে মেসি থাকলে তো সোনায় সোহাগা।
শেষপর্যন্ত মেসিকে আর্জেন্টিনার জার্সিতে ষষ্ঠবার খেলতে যাবে কিনা, সেই জল্পনা চলতে থাকুক, তার মাঝে দেখে নেওয়া যাক, ভারতীয় দর্শকরা কোন সময় ম্যাচ দেখার সুযোগ পাবেন।
পূর্ণাঙ্গ সূচী( ভারতীয় সময় অনুযায়ী)
লিগ পর্বের ম্যাচ
১১ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা( রাত সাড়ে ১২টা)(১২ জুন)
১২ জুন: দক্ষিণ কোরিয়া বনাম যোগ্যতার্জনকারী দল( সকাল সাড়ে ৬টা)
১২ জুন: কানাডা বনাম যোগ্যতার্জনকারী দল ( রাত সাড়ে ১২টা)(১৩ জুন)
১৩ জুন: আমেরিকা বনাম প্যারাগুয়ে ( সকাল সাড়ে ৬টা)
১৩ জুন: অস্ট্রেলিয়া বনাম যোগ্যতার্জনকারী দল ( সকাল সাড়ে ৯টা)
১৩ জুন: কাতার বনাম সুইজারল্যান্ড ( রাত সাড়ে ১২টা)(১৪ জুন)
১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (রাত সাড়ে ৩টে)
১৪ জুন: হাইতি বনাম স্কটল্যান্ড (সকাল সাড়ে ৬টা)
১৪ জুন: জার্মানি বনাম কুরাসাও ( রাত সাড়ে ১০টা)
১৪ জুন: হল্যান্ড বনাম জাপান (রাত দেড়টা) (১৫ জুন)
১৫ জুন: আইভরি কোস্ট বনাম ইকুয়েডার ( ভোর সাড়ে ৪টে)
১৫ জুন: যোগ্যতার্জনকারী দল বনাম টিউনিসিয়া ( সকাল সাড়ে ৭টা)
১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে ( সকাল সাড়ে ৯টা)
১৫ জুন: বেলজিয়াম বনাম মিশর ( রাত সাড়ে ১২টা) (১৬ জুন)
১৬ জুন: সৌদি আরব বনাম উরুগুয়ে( ভোর সাড়ে ৩টে)
১৬ জুন: ইরান বনাম নিউজিল্যান্ড ( সকাল সাড়ে ৬টা)
১৬ জুন: অস্ট্রিয়া বনাম জর্ডন (সকাল সাড়ে ৯টা)
১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল( রাত সাড়ে ১২টা) (১৭ জুন)
১৭ জুন: যোগ্যতার্জনকারী দল বনাম নরওয়ে ( ভোর সাড়ে ৩টে)
১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া( সকাল সাড়ে ৬টা)
১৭ জুন: পর্তুগাল বনাম যোগ্যাতার্জনকারী দল ( সকাল সাড়ে ১০টা)
১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ( রাত দেড়টা) (১৮ জুন)
১৮ জুন: ঘানা বনাম পানামা (ভোর সাড়ে ৪টে)
১৮ জুন: উজবেকিস্তান বনাম কলম্বিয়া( সকাল সাড়ে ৭টা)
১৮ জুন: যোগ্যতার্জনকারী দল বনাম দক্ষিণ আফ্রিকা ( রাত সাড়ে ৯টা)
১৮ জুন: সুইজারল্যান্ড বনাম যোগ্যতার্জনকারী দল ( রাত সাড়ে ১২টা) (১৯ জুন)
১৯ জুন: কানাডা বনাম কাতার ( ভোর সাড়ে ৩টে)
১৯ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (সকাল সাড়ে ৬টা)
১৯ জুন: যোগ্যতার্জনকারী দল বনাম প্যারাগুয়ে( সকাল সাড়ে ৯টা)
১৯ জুন: আমেরিকা বনাম অস্ট্রেলিয়া (রাত সাড়ে ১২টা) (২০ জুন)
২০ জুন: স্কটল্যান্ড বনাম মরক্কো (ভোর সাড়ে ৩টে)
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (সকাল সাড়ে ৬টা)
২০ জুন: টিউনিসিয়া বনাম জাপান (সকাল সাড়ে ৯টা)
২০ জুন: হল্যান্ড বনাম যোগ্যতার্জনকারী দল (রাত সাড়ে ১০টা)
২০ জুন: জার্মানি বনাম আইভরি কোস্ট (রাত দেড়টা) (২১ জুন)
২১ জুন: ইকুয়েডার বনাম কুরাসাও ( ভোর সাড়ে ৫টা)
২১ জুন: স্পেন বনাম সৌদি আরব ( রাত সাড়ে ৯টা)
২১ জুন: বেলজিয়াম বনাম ইরান( রাত সাড়ে ১২টা) (২২জুন)
২২ জুন: উরুগুয়ে বনাম কেপ ভার্দে ( ভোর সাড়ে ৩টে)
২২ জুন: নিউজিল্যান্ড বনাম মিশর (সকাল সাড়ে ৬টা)
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (রাত সাড়ে ১০টা)
২২ জুন: ফ্রান্স বনাম যোগ্যতার্জনকারী দল (রাত আড়াইটে) (২৩ জুন)
২৩ জুন: নরওয়ে বনাম সেনেগাল (ভোর সাড়ে ৫টা)
২৩ জুন: জর্ডন বনাম আলজেরিয়া( সকাল সাড়ে ৮টা)
২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান( রাত সাড়ে ১০টা)
২৩ জুন: ইংল্যান্ড বনাম ঘানা (রাত দেড়টা) (২৪ জুন)
২৪ জুন: পানামা বনাম ক্রোয়েশিয়া (ভোর সাড়ে ৪টে)
২৪ জুন: কলম্বিয়া বনাম যোগ্যতার্জনকারী দল (সকাল সাড়ে ৭টা)
২৪ জুন: কানাডা বনাম সুইজারল্যান্ড( রাত সাড়ে ১২টা) (২৫ জুন)
২৪ জুন: যোগ্যতার্জনকারী দল বনাম কাতার( রাত সাড়ে ১২টা) (২৫ জুন)
২৫ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল ( ভোর সাড়ে ৩টে)
২৫ জুন: মরক্কো বনাম হাইতি ( ভোর সাড়ে ৩টে)
২৫ জুন: মেক্সিকো বনাম যোগ্যতার্জনকারী দল (সকাল সাড়ে ৬টা)
২৫ জুন: দক্ষিণ কোরিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ( সকাল সাড়ে ৬টা)
২৫ জুন: ইকুয়েডার বনাম জার্মানি ( রাত দেড়টা) (২৬ জুন)
২৫ জুন: কুরাসাও বনাম আইভরি কোস্ট ( রাত দেড়টা) (২৬ জুন)
২৬ জুন: জাপান বনাম যোগ্যতার্জনকারী দল ( ভোর সাড়ে ৪টে)
২৬ জুন: টিউনিসিয়া বনাম হল্যান্ড ( ভোর সাড়ে ৪টে)
২৬ জুন: আমেরিকা বনাম যোগ্যতার্জনকারী দল (সকাল সাড়ে ৭টা)
২৬ জুন: প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া( সকাল সাড়ে ৭টা)
২৬ জুন: নরওয়ে বনাম ফ্রান্স( রাত সাড়ে ১২টা)(২৭ জুন)
২৬ জুন: সেনেগাল বনাম যোগ্যতার্জনকারী দল ( রাত সাড়ে ১২টা) (২৭ জুন)
২৭ জুন: উরুগুয়ে বনাম স্পেন ( ভোর সাড়ে ৫টা)
২৭ জুন: কেপ ভার্দে বনাম সৌদি আরব ( ভোর সাড়ে ৫টা)
২৭ জুন: নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম( সকাল সাড়ে ৮টা)
২৭ জুন: মিশর বনাম ইরান( সকাল সাড়ে ৮টা)
২৭ জুন: পানামা বনাম ইংল্যান্ড ( রাত আড়াইটে) ( ২৮ জুন)
২৮ জুন: কলম্বিয়া বনাম পর্তুগাল ( ভোর ৫টা)
২৮ জুন: যোগ্যতার্জনকারী দল বনাম উজবেকিস্তান( ভোর ৫টা)
২৮ জুন: জর্ডন বনাম আর্জেন্টিনা ( সকাল সাড়ে ৭টা)
২৮ জুন: আলজেরিয়া বনাম অস্ট্রিয়া ( সকাল সাড়ে ৭টা)
নকআউট পর্ব
শেষ ৩২ এর লড়াই : ২৯ জুন-৩ জুলাই
প্রিকোয়ার্টারফাইনাল : ৪ জুলাই-৭ জুলাই
কোয়ার্টারফাইনাল : ৯ জুলাই-১২ জুলাই
সেমিফাইনাল : ১৪ ও ১৫ জুলাই
ফাইনাল : ১৯ জুলাই
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
