Cart Total Items (0)

Cart

All Sports
ইন্টার মিয়ামি

অলস্পোর্ট ডেস্ক: ইন্টার মিয়ামি শুক্রবার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি-র অষ্টম ব্যালন ডি’ওরকে অভিনন্দন জানায়। সঙ্গে মেসির ব্যালন ডি‘ওর জয়ের কৃতিত্বের জন্য উৎসবও হয়। আর সেই দিনই একটি প্রীতি ম্যাচে এমএলএস প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক সিটি এফসির কাছে ২-১ গোলে হেরে যায়। প্রীতি ম্যাচের জন্য নয় এদিন স্টেডিয়াম ভরে গিয়েছিল মেসির সংবর্ধনার জন্য। ভক্তদের মধ্যে থেকে বার বার “মেসি! মেসি!” ধ্বনি উঠল। ক্লাবের এমএলএস মরসুম গত মাসে শেষ হয়েছে।

‘‘আমাকে এভাবে সম্মানিত করার জন্য ধন্যবাদ। আমি এখানে কয়েকদিনই হল এসেছি কিন্তু মনে হচ্ছে কত দিন ধরে রয়েছি।’’ এদিন নিজের ব্যালন ডি‘ওর সঙ্গে নিয়েই মাঠে গিয়েছিলেন তিনি। সেটি তুলে ধরে সবাইকে দেখানও।

“আমি মিয়ামির সমস্ত লোককে ধন্যবাদ জানাতে চাই, শুধুমাত্র যারা এখানে আছেন তাদেরই নয়, সাধারণভাবে শহরে, এই সময়ে আমি এবং আমার পরিবার যে আতিথেয়তা পেয়েছি তার জন্য। তারা আমাকে অনেক ভালবাসা দিয়েছে, তারা আমাকে এখানে নিজের বাড়ির অনুভূতি দিয়েছে।”

৩৬ বছর বয়সী এই সুপারস্টার জুলাই মাসে ইন্টার মিয়ামিতে পৌঁছানোর পর তাঁকে দারুণভাবে স্বাগত জানানো হয় এবং অগস্টে এমএলএস এবং মেক্সিকান লিগ ক্লাবের সঙ্গে একটি টুর্নামেন্টে লিগ কাপ জয়ের পিছনে বড় ভূমিকা রাখেন মেসি।

২৬ অগস্ট মিয়ামির হয়ে তিনি দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে তাঁর প্রথম এমএলএস নিয়মিত মরসুমের ম্যাচ খেলেন, নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে। ইন্টারের হয়ে প্রথম গোল করে দলকে ২-০ গোলে জয় এনে দেন মেসি। ১১ ম্যাচ জয়হীন থাকার পর এই প্রথম জয় পায় ইন্টার।

কিন্তু মরসুমের শেষের দিকে পায়ে চোটের কারণে মেসি মিয়ামিকে লিগ সেলার থেকে এমএলএস কাপের প্লে-অফে তুলতে পারেননি। যদি তাঁর আগমনে ইউএস লিগ আলাদা মাত্রা পেয়েছে। তিনি আসায় জার্সি বিক্রি বৃদ্ধি এবং এমএলএস সিজন পাস সাবস্ক্রিপশনের বিক্রি বাড়ার পাশাপাশি মিয়ামি যেখানেই খেলেছে সেখানে টিকিট বিক্রি রেকর্ড করেছে।

ধরে নেওয়াই যায় এটিই মেসির সর্বশেষ ব্যালন ডি’ওর। কাতার বিশ্বকাপে দেশকে ট্রফি এনে দেওয়ার পাশাপাশি ইন্টার মিয়ামিতে যোগ দিয়েও দারুণ ফর্মে ছিলেন তি‌নি। সব মিলে এবারের মরসুমটা দারুণভাবেই শুরু করেছিলেন তিনি।

যদিও মেসি বলেছিলেন, তিনি আগামী মরসুমে মিয়ামির দলকে লিগ কাপের ট্রফি জয়ের জন্য প্রস্তুত করতে চান। “আমার কোনও সন্দেহ ছিল না যে আমরা একটি ভাল সময় কাটাতে যাচ্ছি। আমরা নিজেদের খেলা উপভোগ করতে যাচ্ছি এবং আজ আমার কোনও সন্দেহ নেই যে আগামী বছর আরও ভাল হতে চলেছে,” তিনি বলেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *