Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি দুর্দান্ত অর্ধশতক হাঁকানোর পরে ওপেনার শুভমান গিল চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট দল শুরুতেই বড় ধাক্কা খায়। রোহিত দ্রুত আউট হয়ে যাওয়ার পর ক্র্যাম্পের জন্য ৬৫ বলে ৭৯ রান করে প্যাভেলিয়নে ফিরে যেতে হয় তাঁকে। ভারতীয় ইনিংসের ২৩তম ওভারের সময়, গিলের সমস্যা হতে শুরু করেছিলেন এবং ওভারের মাঝখানে গিয়ে আর টানতে পারেননি। ভারতীয় ক্রিকেট দলের ফিজিওর সঙ্গে শেষ পর্যন্ত মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন গিল। তবে, তিনি আউট হননি এবং একটি নির্দিষ্ট সময়ের পরে ব্যাট করতে ফিরতে পারেন। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রিটায়ার্ড হার্ট সম্পর্কে এমসিসির নিয়ম কী বলে তা এখানে দেখে নিন –

২৫.৪.১: একজন ব্যাটার তাঁর ইনিংস চলাকালীন ডেড বলে যে কোনও সময় অবসর নিতে পারেন। আম্পায়ারদের, খেলার অনুমতি দেওয়ার আগে, ব্যাটার অবসর নেওয়ার কারণ সম্পর্কে অবহিত করা হয়।

২৫.৪.২: যদি কোনও ব্যাটার অসুস্থতা, আঘাত বা অন্য কোনও অনিবার্য কারণে অবসর নেযন, তাহলে সেই ব্যাটার তাঁর ইনিংস আবার শুরু করতে পারেন। যদি কোনও কারণে এটি না ঘটে, তবে সেই ব্যাটারকে ‘অবসরপ্রাপ্ত – নট আউট’ হিসাবে রেকর্ডে রাখা হবে।

দলের কেউ আউট হলে বা রিটায়ার্ড হার্ট হলে সেই প্লেয়ার যদি সুস্থ হয়ে ওঠে তাহলে ব্যাট করতে নামতে পারবেন তিনি। শুভমান গিল শেষ ওভারে সূর্যকুমার যাদব আউট হওয়ার পর মাঠে নামেন শেষ পাঁচ বলের জন্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *