Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল জিতে সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। পরের মরশুমের জন্য ইতিমধ্যেই দলগঠন প্রক্রিয়া শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির। ইশানকে নিতে জোর লড়াই হতে চলেছে কেরল ও মোহনবাগানের মধ্যে। দুই দলই চাইছে ভারতীয় ফরোয়ার্ডকে দলে নিতে। আর এই কারণে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে জোর লড়াই দেখা যেতে পারে। তাঁর সঙ্গে এখনও চুক্তি বাড়ায়নি জামশেদপুর এফসি। ফলে নতুন মরশুমে দলগঠনের লড়াই বেশ জমে উঠতে পারে।

এখনও অবধি একবারও আইএসএল জিততে না পারা কেরল চাইছে পরের মরশুমে নিজেদের প্রমাণ করতে। সুপার কাপে জিততে পারলে মিলবে এএসফি কাপের ছাড়পত্রও পেয়ে যেতে পারে সবুজ-মেরুন ব্রিগেড।এই মরশুমে ভালো খেললেও পরের মরশুমে দল থেকে বাদ পড়তে হবে স্লাভকো ডামজানোভিচ ও ব্রেন্ডন হ্যামিলের মধ্যে কোনও এক ডিফেন্ডারকে।শুধু তিনিই নন, তাঁর সঙ্গে দীপক টাংরি ও জনি কাউকোও অনুশীলনে নেমে পড়েছেন। আর এক্ষেত্রে কোপ পড়ার সম্ভাবনা রয়েছে হ্যামিলের।স্লাভকো ডামজানোভিচ প্রথম একাদশে সুযোগ পাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেই চলেছেন। ফলে হ্যামিলকে ছাড়তে পারে এটিকে মোহনবাগান, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *