নিজস্ব সংবাদদাতাঃ বিরাট সমস্যায় পড়ল কেকেআর। এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই পাওয়া গেছে। জাতীয় দলের ম্যাচ থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও ক্রিকেটারকেই আইপিএল খেলার জন্য ছাড়পত্র দেয়নি। যা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড।
জাতীয় দলের হয়ে খেলতে আইপিএল-এর মাঝেই বাংলাদেশ দলের সঙ্গে যেতে হবে এই দুই ক্রিকেটারকে। ফলে টিম কম্বিনেশনে সমস্যা হতে পারে সেই জন্যই সাকিবের সঙ্গে কথা বলেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিবের পরিবর্তে কোনও বিদেশি ক্রিকেটারকে দলে নেবে কেকেআর।শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই তাঁর বদলিও ঘোষণা করা হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আইপিএল-এর মাঝেও বাংলাদেশ ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে যাবে। তখনও সাকিবকে জাতীয় দলের হয়ে খেলতে হত।
চুক্তি অনুযায়ী শাকিবের সুযোগ ছিল, কলকাতার অনুরোধে সাড়া না দিয়ে শুধুমাত্র জাতীয় দলের ম্যাচের বাইরে বাকি সময়টুকুর জন্যই আইপিএলে খেলা। চুক্তির শর্তের কারণে তখন কলকাতার কিছুই করার থাকত না। এই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকত কেকেআর। এবারের আইপিএলে শেষ পর্যন্ত সাকিব খেলছেন না। তবে এ ব্যাপারে সাকিবের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি।এরপর কেকেআরের চিন্তা লিটন দাসকে নিয়ে। তবে তিনি আইপিএল খেলবেন বলে শোনা যাচ্ছে।
