Cart Total Items (0)

Cart

All Sports India

নিজস্ব সংবাদদাতাঃ ঘরের মাঠে রিয়ালের হাতে চূর্ণ হল বার্সেলোনা। কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদ জিতল ৪-০ গোলে। হ্যাটট্রিক করলেন করিম বেঞ্জেমা। অপর গোল ভিনিসিয়াস জুনিয়রের। প্রতিযোগিতার ফাইনালে উঠে গেল রিয়াল।

১৯৬৩-তে ক্যাম্প ন্যুতে ৫-১ গোলে জিতেছিল রিয়াল। তার পর থেকে এই মাঠে চার গোলের ব্যবধানে জিততে পারেনি তারা। চলতি মরসুমে লা লিগায় দু’বারই বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। কোপা দেল রে-র প্রথম পর্বেও ঘরের মাঠে ০-১ হেরেছিল তারা। কোপা দেল রে-তে সবচেয়ে সফল ক্লাব বার্সেলোনা। ৩১টি ট্রফি রয়েছে তাদের। ২০২১-এ শেষ বার এই ট্রফি জিতেছিল বার্সেলোনা। তখন দলে ছিলেন লিওনেল মেসি। রিয়াল ফাইনালে উঠল ২০১৪ সালের পর। আগামী ৬ মে সেভিয়ায় ফাইনালে ওসাসুনার বিরুদ্ধে খেলবে তারা। ১৯টি ট্রফি ঘরে রয়েছে তাদের।

ম্যাচে আগাগোড়া দাপট ছিল বার্সেলোনার। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করেন ভিনিসিয়াস। দুর্দান্ত প্রতি আক্রমণে গোল করে যান ব্রাজিলীয় তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান বেঞ্জেমা। লুকা মদ্রিচের পাস থেকে গোল করেন। ভিনিসিয়াসকে বক্সে ফাউল করেন ফ্রাঙ্ক কেসি। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল বেঞ্জেমার। ৮১ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *