Cart Total Items (0)

Cart

All Sports India

নিজস্ব সংবাদদাতাঃ আজ আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এক দিকে মহেন্দ্র সিংহ ধোনিরা জয়ের ধারা বজায় রাখতে চান। অন্য দিকে আইডেন মার্করামদের লক্ষ্য জয়ে ফেরা।

আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়েছে চেন্নাই। টান টান ম্যাচ হলেও শেষ পর্যন্ত জিতে মাঠ ছেড়েছেন ধোনিরা। দলের ব্যাটিং বিভাগ ভাল খেললেও প্রশ্ন উঠছে বোলারদের নিয়ে। হায়দরাবাদের বিরুদ্ধে বোলারদের কাছে ভাল পারফরম্যান্স চান ধোনি।

অন্য দিকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতলেও আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে হায়দরাবাদ। আরও এক বার জয়ে ফিরতে মরিয়া তারা। তবে প্রতিপক্ষ চেন্নাই। ধোনিদের তাঁদের ঘরের মাঠে হারানো মোটেই সহজ নয়। হায়দরাবাদকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দু’দল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে একই পয়েন্টে চলে আসবে চেন্নাই। অন্য দিকে হায়দরাবাদ জিতলে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে টপকে যাবেন মার্করামরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *