সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ২ পয়েন্ট পেলেও রোহিত শর্মারা নিশ্চিন্তে থাকতে পারছেন না। তাঁদের তাকিয়ে থাকতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স ম্যাচের দিকে।
আইপিএলে রবিবারের মহারনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই কোটিপতি লিগ থেকে ছিটকে গিয়েছে ভুবনেশ্বর কুমাররা। মুম্বই এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে। প্লে অফে যেতে হলে আগামীকাল ম্যাচ জিততেই হবে রোহিতদের।
আইপিএল ২০২৩-এর প্লে অফের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম দলটি হল গুজরাত। হার্দিক পান্ডিয়ার দল ১৩টি ম্যাচের মধ্যে ৯টি জিতেছে এবং প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নিল লখনউ সুপার জায়ান্ট। উপ্পলে হায়দরাবাদের বড়সড় রানের ইনিংস তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভাবে জয় তুলে নেন ক্রুণাল পান্ডিয়ারা।
আইপিএলে দুর্দান্ত জয় সানরাইজার্স হায়দরাবাদের। জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ছিল ১৭ রান। আব্দুল সামাদ শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দিলেন।
আর একটা ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই একেবারে খাদে তলিয়ে যাবে হায়দরাবাদের প্লে-অফের স্বপ্ন। এ দিকে রাজস্থান রয়্যালসের জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ। তারা যদি এই ম্যাচে না জেতে প্লে-অফের দৌড় কঠিন হয়ে পড়বে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র নয় রানের পুঁজি পেয়েছিলেন। তাতেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। ভারতের টি-টোয়েন্টি ফ্র্য়াঞ্চাইজি লিগে প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে ১০ রানের কম পুঁজি রক্ষা করলেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখল কেকেআর। ব্যাট হাতে রিঙ্কু সিংহ এবং নীতীশ রানার লড়াই ব্যর্থ হতে দেননি শার্দূল ঠাকুররা। প্রথমে ব্যাট করে কলকাতা ১৭১ রান তোলে। হায়দরবাদের ইনিংস শেষ ১৬৬ রানে।
দুই দলই পয়েন্ট টেবিলের শেষের দিকে রয়েছে। এই মুহূর্তে তালিকার ৮ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং তালিকার নয় নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলেটানা দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ রানে হারাল ডেভিড ওয়ার্নাররা।প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ১৪৪-৯। জবাবে হায়দরাবাদ থেমে গেল ১৩৭-৬ রানে।
