Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: হাতে রয়েছে আর দুই উইকেট। সবে শেষ হয়েছে দ্বিতীয় দিন। ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্টের দ্বিতীয় দিন ভারত থামল ৪৭৩-৮-এ। ইংল্যান্ডের থেকে ২৫৫ রান এগিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবে ভারত। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরাহ। ১২০ ওভার ব্যাট করেছে ভারতীয় ক্রিকেট দল। শেষ টেস্ট সিরিজের নিরিখে গুরুত্ব না থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ। সঙ্গে ইংল্যান্ডের জন্যও সম্মান রক্ষার ম্যাচ তো বটেই। কিন্তু টেস্টের শুরুটা মোটেও ভাল করতে পারেনি তারা। টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতীয় স্পিনারদের দাপটে ধরাশায়ী হয়ে যায় ইংল্যান্ড।

ম্যাচের প্রথম দিনই ব্যাট করতে নামতে হয় ভারতকে। শুরু থেকেই বড় রানের লক্ষ্যে ব্যাট করতে শুরু করে ভারতের টপ অর্ডার। দপউ ওপেনার ভিতটা তৈরি করে দেন সহজেই। প্রথম দিনই অবশ্য ৫৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল।  ১০৪ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। ভারতের প্রথম দিনের খেলা শেষ হয়েছিল ১৩৫-১-এ।  ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। দ্বিতীয় দিন দু’জনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। রোহিত শর্মা ১০৩ ও শুভমান গিল ১১০ রান করে আউট হন।

এর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন নবাগত দেবদত্ত পাড়িক্কল ও সরফরাজ খান। দু‘জনের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরি। যেখানে ছেড়ে গিয়েছিলেন রোহিত ও শুভমান সেখান থেকেই খেলার হাল ধরেন দেবদত্ত ও পাড়িক্কল। টেস্ট অভিষেকেই ১০৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন পাড়িক্কল। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। ৬০ বলে ৫৬ রান করেন সরফরাজ খান। তবে ব্যাট হাতে ভরসা দিতে পারেননি রবীন্দ্র জাডেজা ও ধ্রুব জুড়েল। দু’জনের ব্যাট থেকেই আসে ১৫ রান করে। কোনও রান করেই ফেরেন রবিচন্দ্রন অশ্বিন।

দিনের শেষে ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরাহ। ২৭ রানে কুলদীপ ও ১৯ রানে বুমরাহ অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৭৩-৮। তৃতীয় দিন ৫০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাট করতে নামবে ভারত। ইংল্যান্ডের হয়ে এদিন ব্যাট হাতে সফল শোয়েব বশির। দুই উইকেট নেন টম হার্টলি। একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *