অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল ২০২৩-২৪) ইতিমধ্যেই এই মরসুমের ফাইনালের দিন ঘোষণা করে দিয়েছে। ৪ মে শনিবার ফাইনালের দিন নির্ধারিত হলেও ভেন্যু এখনও ঘোষণা হয়নি। ফাইনালিস্টদের মধ্যে লিগ পর্বের ক্রমতালিকার উপর নির্ভর করেই নির্ধারিত হবে ভেন্যু। এমনটাই জানিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষ। যে দুই দল ফাইনালে খেলবে তাদের মধ্যে যে দল লিগ পর্বে এগিয়ে ছিল সেই দলের হোম গ্রাউন্ডে খেলা হবে।
মোহনবাগান ১৫ এপ্রিল লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জেতার জন্য শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছিল। মুম্বই দ্বিতীয় ও এফসি গোয়া তৃতীয় স্থানে শেষ করে। কলকাতা, মুম্বই এবং গোয়া তাই আইএসএল ফাইনাল আয়োজনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ভেন্যু নিশ্চিত হলেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।
ওড়িশা এফসি এবং এফসি গোয়া তাদের নকআউট ম্যাচে যথাক্রমে কেরালা ব্লাস্টার্স এফসি এবং চেন্নাইয়িন এফসি-এর বিরুদ্ধে জিতে আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে। ২৩ এপ্রিল ভুবনেশ্বরে মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসির মুখোমুখি হওয়ার সঙ্গেই সেমিফাইনালের লড়াই শুরু হবে। পরের দিন ২৪ এপ্রিল, মুম্বই সিটি এফসি গোয়াতে তাদের সেমিফাইনালের প্রথম লেগে এফসি গোয়ার মুখোমুখি হবে।
প্লেঅফের সময়সূচী
• ২৩ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (প্রথম লেগ)- ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট – (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)
• ২৪ এপ্রিল: সেমি-ফাইনাল ২ (প্রথম লেগ)- এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি – (ফতোরদা স্টেডিয়াম, গোয়া)
• ২৮ এপ্রিল: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি – (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)
• ২৯ এপ্রিল: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া – (মুম্বই ফুটবল এরিনা, মুম্বই)
• ৪ মে: ফাইনাল – সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী (কলকাতা/মুম্বই/গোয়া)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
