Cart Total Items (0)

Cart

All Sports
এ এক অসাধারণ মুহূর্ত, স্বস্তির রাত। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ অবশ্য বলছেন, "দ্বিতীয়ার্ধের ইস্টবেঙ্গলটাই আসলে আমরা। এই অনুশীলটাই তো রোজ করি। প্রথমার্ধটা ব্যতিক্রম ছিল।" আত্মবিশ্বাসটা আসলে একটু একটু করে তৈরি করছিলেন ভেঙে পড়া একটা দলের অন্দরে।
আইএসএলের জোড়া খেতাব জয়ের একেবারে দোরগোড়ায় এসেও শেষ পর্যন্ত একটি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোহনবাগান সুপার জায়ান্টকে।
শনিবার আইএসএলের ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে গেলেও মোহনবাগান শিবির হতাশায় ডুবে যায়নি। কয়েক সপ্তাহ আগে লিগ শিল্ড জয়ের আনন্দ এখনও তাদের মনে আছে।
ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ ফাইনালে শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়ে মুম্বই সিটি এফসি কাপ জিতে নিয়েছে।
৪১ মিনিটে প্রথম আক্রমণ আর ৪৪ মিনিটেই গোল। তার আগে পর্যন্ত ম্যাচটা পুরোপুরি ছিল মুম্বই সিটি এফসির দখলে। শেষটাও লেখা হল মুম্বইয়ের নামেই।
আর মাত্র একটা ম্যাচ। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ যখন আইএসএল ২০২৩-২৪-এর ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি।
ফাইনালের আগে পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই মরশুমে ভারতীয় ফুটবলাররা ১৩৩টি গোল করেছেন, যা এর আগে কোনও মরশুমে দেখা যায়নি।
ফাইনালে যে তাদের হারানো আরও কঠিন হবে সবুজ-মেরুন বাহিনীর পক্ষে, তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মুম্বইয়ের দলের প্রধান কোচ পিটার ক্রাতকি।
এ মরশুমে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। লিগ পর্বে প্রথমে মুম্বই সিটি এফসি তাদের হোম ম্যাচ জিতেছিল এবং শেষে মোহনবাগান তাদের হোম ম্যাচ জিতে লিগশিল্ডও জিতে নেয়।