শুবমান গিল
অলস্পোর্ট ডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল ম্যাচে স্লো ওভার রেটের জন্য গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে ২৪ লাখ টাকা জরিমানা করা হল। এটি ছিল তার দলের সিজনে দ্বিতীয় ওভার রেট অপরাধ, এবং পরবর্তীকালে ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্লেয়িং একাদশের বাকি সদস্যদের পৃথকভাবে হয় ছ’লাখ টাকা বা তাদের নিজ নিজ ম্যাচ ফি-এর ২৫ শতাংশ, যেটি কম হয় জরিমানা করা হয়েছে। শুক্রবার, জিটি গতবারের চ্যাম্পিয়ন সিএসকে-কে ৩৫ রানে পরাজিত করে আইপিএলে টিকে থাকার ইঙ্গিত দিয়েছে।
গিল এবং বি সাই সুধারসনের সেঞ্চুরির দৌলতে জিটি ২৩১ রানে থামে এবং সিএসকে-কে আট উইকেটে ১৯৬ রানে আটকে দেয়।
টাইটানস এখন ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে এবং সিএসকে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পরাজয় সত্ত্বেও তাদের চতুর্থ স্থান ধরে রেখেছে।
গিল, যিনি ৫৫ বলে ১০৪ রান করেছিলেন, সহ-সেঞ্চুরিয়ান বি সাই সুধারসন (৫১ বলে ১০৩)-এর সঙ্গে ২১০ রানের ওপেনিং স্ট্যান্ড ভাগাভাগি করে নিয়ে গুজরাটকে ৩ উইকেটে ২৩১ রানে নিয়ে যায়।
গুজরাটের নেট রান রেট ১.০৬৩-এ পৌঁছেছে। তাদের ১২টি ম্যাচ থেকে ১০ পয়েন্ট রয়েছে এবং ১৪ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্লে-অফ যোগ্যতার জন্য যথেষ্ট নাও হতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
