Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং দুরন্ত লড়াই করেছেন। রিঙ্কু সিং ঝোড়ো ৩৩ বলে ৬৭ রান করেন। শেষ বলে ছক্কাও হাঁকান। তবু দলকে জেতাতে পারেননি তিনি। লখনউয়ের দেওয়া ১৭৭ রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে কেকেআর-এর প্রয়োজন ছিল ৪১ রান। সেখান থেকে দুই ওভারে ৩৯ রান হয়। ১ রানে হারে নাইটরা। শেষ ওভারে হয় ১৯ রান।

ম্যাচের পরে সাংবাদিকদের রিঙ্কু বলেন, ‘পাঁচ বলে ছয়ের কথা মাথায় ছিল। আমি খুব নিরুদ্বেগ ছিলাম এবং ভেবেছিলাম যে আমি আমার মতো মারব। শেষ ওভারে আমাদের দরকার ছিল ২১ রান। আমি একটি বল মিস করেছি। না হলে আমরাই জিততাম।’ রিঙ্কু এই বছর আইপিএলের ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন। চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। তাঁর গড় ৫৯.২৫। এই মরশুমটা রিঙ্কুর ভালো কাটলেও, কেকআর-এর ভালো কাটেনি। রিঙ্কু অবশ্য এখনই ভারতীয় দলে খেলা নিয়ে খুব বেশি কিছু ভাবছেন না। এই নিয়ে তিনি চিন্তিতও নন।

এই বছরের আইপিএলে কেকেআরের পারফরম্যান্স সম্পর্কে আলিগড়ের তারকা বলেছেন, ‘আমাদের দলটা কিন্তু বেশ ভালো। তবে আমরা সব বিভাগেই কয়েকটি ভুল করেছি এবং প্লে-অফ ওঠার ক্ষেত্রে কিছুটা আমাদের ভাগ্যও সঙ্গ দেয়নি।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *