Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তৈরি হচ্ছেন প্যাট কামিন্সরাও। ফাইনালে নামার আগে যদিও রোহিত, কোহলিদের কিছুটা এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

একটি সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘‘ভারত কিছুটা হলেও এগিয়ে নামবে। তার প্রধান কারণ, গত ৫-৬ বছর ধরে দলটার পরিশ্রম। কঠিন পরিশ্রম করেছে ক্রিকেটাররা। ওরা ধারাবাহিকতা দেখিয়েছে। ফিটনেস ভাল করেছে। তারই ফল পাচ্ছে। অস্ট্রেলিয়ার থেকে ধারেভারে রোহিতরা এগিয়ে।’’

শাস্ত্রীর মতে, অস্ট্রেলিয়ার তুলনায় ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা বেশি। বিশেষ করে ব্যাটিং বিভাগে কামিন্সদের টেক্কা দেবেন রোহিতরা। শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। বিরাট, রোহিত, পুজারা, রাহানেদের অভিজ্ঞতা অনেক বেশি। ইংল্যান্ডের পরিবেশে ওরা সহজে মানিয়ে নিতে পারবে। অন্য দিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে গত কয়েক বছরে অনেক বদল হয়েছে। ফলে ওদের অভিজ্ঞতা অনেক কম।’’

এ বার দ্বিতীয় বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত। গত বার সাউদাম্পটনে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের। এ বার জয়ের লক্ষ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে ভারত। মাঠে নামার আগে তাদেরই এগিয়ে রাখলেন শাস্ত্রী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *