অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় পুরুষ সিনিয়র জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজ কলকাতা শিবির থেকে ২৮ জনকে বেছে নিয়েছেন থাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য।
ব্লু টাইগাররা ১৯ মে থেকে কলকাতায় শিবির করছিলেন। ভারত এবং থাইল্যান্ডের মধ্যে প্রীতি ম্যাচটি ৪ জুন পাথুম থানির থামমাসাট স্টেডিয়ামে সন্দেহ ৬টায় অনুষ্ঠিত হবে। এর পর ভারত ১০ জুন পূর্ব এশিয়ান দলের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার ফাইনাল রাউন্ডের খেলার জন্য ৫ জুন হংকংয়ের উদ্দেশ্যে রওনা হবে।
কলকাতায় অনুশীলন শিবিরে সকালে জিম সেশন এবং সন্ধ্যায় অন-পিচ প্রশিক্ষণের মাধ্যমে দলকে তৈরি করে নিয়েছেন মার্কেজ। ব্লু টাইগাররা ২৬ এবং ২৭ মে দু’টি অনুশীলন ম্যাচ খেলে। সোমবার, তারা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন্স বাংলার বিপক্ষে ২-১ গোলে জেতে, যেখানে গোল করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং আশিক কুরুনিয়ান। মঙ্গলবার সুনীল ছেত্রী, চিংলেনসানা সিং এবং উদন্ত সিং-এর গোলে উত্তর ২৪ পরগনা দলের বিরুদ্ধে ৩-০-তে জিতে নেয় ভারতীয় দল।
থাইল্যান্ডের বিরুদ্ধে ২৮ জনের ভারতীয় দল:
গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং।
ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং কনশাম, আনোয়ার আলি, বরিস সিং থাংজাম, সন্দেশ ঝিংগান, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং, অভিষেক সিং টেকচাম।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, মহেশ সিং নাওরেম, আয়ুষ দেব ছেত্রী, উদান্ত সিং কুমাম, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, নিখিল প্রভু।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, এডমন্ড লালরিন্ডিকা, মনভীর সিং, সুহেল আহমেদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
