অলস্পোর্ট ডেস্ক: ময়দানের একগুচ্ছ অজানা কাহিনী নিয়ে উদ্বোধন হয়ে গেল বই “ময়দানের অজানা কাহিনী”, লেখক বিখ্যাত সাংবাদিক শ্যামসুন্দর ঘোষ। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এই বই উদ্বোধনে হাজির ছিলেন কলকাতার প্রাক্তন ফুটবলাররা। ছিলেন অলস্পোর্ট ফাউন্ডেশনের কর্ণধার শ্রেনিক শেঠ, লেখক শ্যামসুন্দর ঘোষ। ছিলেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিত ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, জামশিদ নাসিরি-সহ অনেকে। এই মঞ্চ থেকে নিজের বইয়ের টুকরো টুকরো গল্প শোনালেন লেখক। যাঁর লেখনিতে উঠে এসেছে ৬০, ৭০, ৮০-এর দশকের কলকাতা ময়দান। সেই সময় কীভাবে চলতো এই ময়দান, কারা ছিলেন তখন দায়িত্বে, সব নিয়ে দুই মলাটে উঠে এসেছে একাধিক অজানা গল্প।
ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান থেকে বাংলার ক্রিকেট, তাঁর বইয়ে উঠে এসেছে এমন অনেক কিছু যা দীঘর্কাল থেকে গিয়েছে আড়ালে। এমন অনেক কথা যা সাধারণের পক্ষে জানা সম্ভব ছিল না, সেই সবই উঠে এসেছে “ময়দানের অজানা কাহিনী”তে। শৈলেন মান্না থেকে পিকে, চুনি, সবাই উঠে এসেছে এই বইয়ে। কখনও ধীরেন দে-র উত্থান আবার কখনও পতনের কাহিনী। সঙ্গে বতর্মান প্রজন্মের নানা সমস্যা, ভুল-ত্রুটি নিয়েও কথা বলেছেন। আইএফএ থেকে এআইএফএফ, সিএবি থেকে ক্লাব কর্তৃপক্ষ, অতীত থেকে বর্তমান, সব ধরা পড়েছে এই দুই মলাটে।
তবে সবটা জানা যাবে বইটি পড়লে। তাই সংগ্রহে রাখতেই হবে এই বই। বিশেষ করে যাঁরা ময়দানের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী, যাঁরা অতীত থেকে বতর্মানের পরিবর্তন সম্পর্কে জানতে চান, তাঁদের জন্য এই বই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেই পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
