Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ২৩ বছর বয়সী ক্রিকেটার দীর্ধ প্যাটেল, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তায় এমএসসি করেছিলেন, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ২৭৪ জনের মধ্যে তিনিও ছিলেন। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ এআই ১৭১ বিমানটি বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ড পরেই ভেঙে পড়ে। বিবিসি এবং এয়ারডেল অ্যান্ড ওয়ার্ফেডেল সিনিয়র ক্রিকেট লিগের (যেখানে তিনি খেলেছিলেন) তথ্য অনুসারে, আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় যে ২৪১ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন তাঁদের মধ্যে দীর্ধ প্যাটেলও ছিলেন একজন।

“গতকাল আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় লিডস মডার্নিয়ান্স সিসির দীর্ধ প্যাটেলের মৃত্যুর খবর পেয়ে লিগ অত্যন্ত দুঃখিত। তিনি পুল সিসির প্রাক্তন খেলোয়াড় কৃতিক প্যাটেলের ভাইও,” লিগ জানিয়েছে।

“২০২৪ সালে লিডস মডার্নিয়ান্স সিসি-র হয়ে দীর্ধ বিদেশি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন, ২০ ম্যাচে ৩১২ রান করেছিলেন এবং ২৯ উইকেট নিয়েছিলেন, একই বছর তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। নতুন চাকরিতে যোগদানের পর একজন বিদেশি বংশোদ্ভূত ইংলিশ রেসিডেন্ট খেলোয়াড় হিসেবে খেলার উদ্দেশ্য ছিল তাঁর।

“লিডস মডার্নিয়ান্স নিশ্চিত করেছে যে তারা এই সপ্তাহান্তে তাদের প্রথম এবং দ্বিতীয় দলের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে। এই অত্যন্ত দুঃখজনক এবং কঠিন সময়ে লিগ ক্রুতিক এবং প্যাটেল পরিবারের সঙ্গে আছে।”

দীর্ধ প্যাটেল হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় এমএসসি সম্পন্ন করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *