Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:  ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো ভরসা দিলেন ভারতীয় ব্যাটাররা। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর এই নতুন ভারতীয় দল নিয়ে নানা জল্পনা রয়েছে। শুভমান গিলের নেতৃত্বে একঝাঁক নতুন ক্রিকেটারকে নিয়ে এই দল তৈরি করেছেন নির্বাচকরা। যার হাতেক্ষরী হয়ে গেল ইংল্যান্ড সিরিজ দিয়েই। যেখানে শুরুটাই দাপটের সঙ্গে করে দিলেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিলরা। প্রথম দিনের শেষে ভারত ৮৫ ওভারে ৩৫৯-৩।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের ঝুলিতে ৩৫৯ রানের পাশাপাশি জুড়ে থাকল জোড়া সেঞ্চুরিও। এদিন ভারতের হয়ে প্রত্যাশামতোই ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। রাহুল ৪২ রান করে আউট হয়ে গেলেও ক্রিজে দাপটের সঙ্গে টিকে থাকলেন জয়সওয়াল। তিন নম্বরে নামা টেস্ট অভিষেক হওয়া সাই সুধরসন এদিন রানের খাতা খুলতে পারেননি। শ্রেয়াস আইয়ারকে না নিয়ে তাঁকে দলে নেওয়ায় অনেক প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্ন আরও একটু দীর্ঘায়িত হল বইকি। সুধরসন এদিন খেললেন মাত্র ৪ বল।

এর পর যশস্বীর সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন অধিনায়ক শুভমান গিল। একদিকে অধিনায়কত্বের দায়িত্ব আর অন্যদিকে দুরন্ত ইনিংস, শুরুতেই তিনি বুঝিয়ে দিলেন চাপ তাঁর খেলায় প্রভাব ফেলবে না। দিনের শেষে তাঁর নামের পাশে ১৭৫ বলে ১২৭ রান। হাঁকালেন ১৬টি বাউন্ডারি। থাকলেন অপরাজিত। পাঁচ নম্বরে নামা সহ-অধিনায়ক ঋষভ পন্থেরও যোগ্য সঙ্গত থাকল ভারতের প্রথম ইনিংসে।  ১০২ বলে ৬৫ রান করে অপরাজিত থাকলেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।

দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামবে অধিনায়ক-সহঅধিনায়ক জুটি। লক্ষ্য থাকবে শুভমানের ডবল সেঞ্চুরি আর পন্থের সেঞ্চুরি সঙ্গে ভারতের রানকে এগিয়ে নিয়ে যাওয়া। এর পর রয়েছেন করুণ নায়ার ছাড়াও রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুরের মতো অল-রাউন্ডার। ইংল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন বেন স্টোকস ও একটি উইকেট নেন ব্রাইডন কার্স।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *