Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা শুধু সময়ের অপেক্ষা, কিছু সাহসী নির্বাচন দেখা যেতে পারে এবারের এশিয়া কাপ দলে বলে মনে করা হচ্ছে। অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিনিয়র নির্বাচক কমিটি মঙ্গলবার মুম্বইয়ে এই মহাদেশীয় ইভেন্টের জন্য দল নির্বাচনের জন্য বৈঠকে বসতে চলেছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসর সত্ত্বেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা প্রতিভাদের নিয়ে ভারতীয় দলে টি-টোয়েন্টি ফর্ম্যাট অত্যন্ত প্রতিযোগিতামূলক পর্যায়ে রয়েছে।

একটি প্রতিবেদন অনুসারে, নির্বাচন কমিটির সভায় তিনটি সাহসী সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে টেস্ট অধিনায়ক শুভমান গিলের সম্ভাব্য বাদ পড়া সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি।

প্রতিবেদন অনুসারে, এশিয়া কাপের জন্য টি-টোয়েন্টি তালিকায় শুভমান গিলের জায়গা হবে না। জানা গিয়েছে, নির্বাচন কমিটি অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন জুটিকে পছন্দের ওপেনিং পার্টনার হিসেবে দেখছে, আর যশস্বী জয়সওয়ালকে তৃতীয় ওপেনিং বিকল্প হিসেবে বেছে নিতে চলেছেন।

তবে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর যদি গিলের নির্বাচনের পক্ষে জোরালো প্রস্তাব দেন, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। সেক্ষেত্রে জয়সওয়ালকে জায়গা ছেড়ে দিতে হবে।

মহম্মদ সিরাজের জন্য কোনও জায়গা হয়তো থাকবে না এশিয়া কাপ দলে। ইংল্যান্ড সফরে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া সত্ত্বেও, সিরাজকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক ফিটনেস নিয়ে সমস্যা সত্ত্বেও যশপ্রীত বুমরাহকে এশিয়া কাপের জন্য নির্বাচিত করার সম্ভাবনা রয়েছে, যা সিরাজের দলে জায়গা পাওয়াকে আরও কঠিন করে তুলবে। নির্বাচন কমিটি যে অন্যান্য পেস বোলিং বিকল্পগুলিকে নিয়ে ভাববে তাদের মধ্যে অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানা রয়েছেন। মহম্মদ শামির এবারও ভারতীয় দলে ফেরা হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

শ্রেয়াস আইয়াএরও ভারতীয় দলে ফেরার অপেক্ষা আরও বাড়তে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মিডল-অর্ডারে ব্যাট হাতে অসাধারণ প্রতিশ্রুতি দেখানো সত্ত্বেও, শ্রেয়াস আইয়ারকে আবারও টি-টোয়েন্টি ভারতীয় দল থেকে বাদ পড়তে হতে পারে। মিডল-অর্ডারে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং নিশ্চিত, যেখানে হার্দিক পাণ্ড্যের পাশাপাশি শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডারের স্থানের জন্য লড়াই করবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *