Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ এশিয়া কাপ ক্রিকেটে রবিবারের মেগা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ক্লিয়ার ফেবারিট বলে স্পষ্ট জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি শনিবার সিএবিতে দাঁড়িয়ে প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলার সময়।

রবিবারের ম্যাচে ভারত শুরু থেকেই এগিয়ে খেলতে নামবে বলে জানিয়েছেন ভারতের কিংবদন্তী অলরাউন্ডার। প্রশ্ন ছিল, আপনি যখন ক্রিকেট খেলতেন, তখন পাকিস্তানের সঙ্গে লড়াইটা কোনও না কোনও সময় সমানে সমানে হত। পরবর্তী সময়ে পাকিস্তান অনেকটা পিছনের সারিতে চলে গেছে। রবিবারের ম্যাচে আদৌ কি পাকিস্তানের নতুন প্রজন্ম চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে?‌ মহারাজের মতে, ‘‌ পাকিস্তান পিছিয়ে পড়েছে কিনা, বা পড়লে কেন পড়েছে, তা নিয়ে কিছু বলতে চাই না। শুধু বলব, ভারত এখন অনেক শক্তিশালী সববিভাগে পাকিস্তানের থেকে। অনেকটাই এগিয়ে। টি২০ ক্রিকেটে গ্যাপটা কম। এক একটা দিন ব্যাটে লেগে যেতে পারে। যে কেউ রান পেতে পারে। কিন্তু ধারাবাহিকতার দিক থেকে ভারতের ধারে কাছে ওরা নেই। গত ১০ বছরের রেকর্ড দেখলেই বোঝা যাবে। তাই ভারত অনেক এগিয়ে থেকেই ম্যাচটা খেলবে।’‌

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কুলদীপ যাদব কতটা ফ্যাক্টর হতে পারেন?‌ সৌরভের প্রতিক্রিয়া, ‘‌ কুলদীপ অনেকটাই বড় ফ্যাক্টর। শুধু কালকের ম্যাচের জন্য নয়। টুর্নামেন্টের বাকি ম্যাচেও সমান ফ্যাক্টর অন্য দলের কাছেও। আর পরবর্তী সময়েও ভিন্ন মঞ্চে, টুর্নামেন্টে।’‌

এশিয়া কাপের ভারতীয় দলে নবীন ক্রিকেটার বেশি। এটা কি পরবর্তী বিশ্বকাপ ক্রিকেটের কথা ভেবে দল নির্বাচন করা হয়েছে?‌ সৌরভের জবাব, ‘‌ এশিয়া কাপ এশিয়া কাপের জায়গায়। বিশ্বকাপের মঞ্চ সম্পূর্ণ আলাদা। সেটা যখন খেলা হবে, তখন সেটা নিয়ে ভাবা যাবে। আপাতত এশিয়া কাপটা মন দিয়ে খেলুক চ্যাম্পিয়ন হতে।’‌

রবিবার সিএবি সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন সৌরভ গাঙ্গুলি। বললেন, তখনই তাঁর প্যানেলের বাকি থাকা প্রার্থীদের নামও জানাবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *