এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্যায় ও সুপার ফোরে পাকিস্তানকে দুবার দুরমুশ করে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সাম্প্রতিক সাক্ষাতকারে প্রচারমাধ্যমকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাচ্ছিল্যের সুরেই বলেছেন, ‘ পাকিস্তান আর আমাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর তালিকায় পড়ে না। তাই রাইভালরির...
যদিও শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচটা ছিল নিতান্তই নিয়মরক্ষার, তবু ভারতকে ম্যাচ জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে, সুপার ওভার পর্যন্ত গড়ানোয়। সুপার ওভারে ম্যাচ জেতানোর কারীগর ভারতের বাঁহাতি পেসার আরশদীপ। কেন আরশদীপের হাতেই সুপার ওভার করার...
নিয়মরক্ষার ম্যাচে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালেও রবিবার এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে চিন্তায় ভারত। তার বড় কারণ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের অবস্থা। হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা ও তিলক বর্মার খেলা নিয়ে একটা সংশয় রয়েছে ফাইনালে।
বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে গেলেও ভারতীয় ক্রিকেট দলকে ফিল্ডিংয়ের আলগা ভাব, অসংখ্য ক্যাচ ফসকানোর জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখে পড়তে হয়েছে। সূর্যকুমার যাদব ও তাঁর দল টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২ টা সহজ ক্যাচ ফেলেছে, যার মধ্যে...
এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারত। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি। পাকিস্তানকে সুপার ফোরের ম্যাচে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল ফাইনালে ওঠার পথে এক পা বাড়িয়ে রেখেছে। বাংলাদেশকে হারালেই সেটা নিশ্চিত হয়ে...
পরপর ৭ ম্যাচে ভারতের কাছে হারে পকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আক্রমের যখন মন খারাপ, হতাশাগ্রস্ত, তখন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে পর সুপার ফোরেও ভারতের কাছে লজ্জাজনক হারে সাফাই দিতে ব্যস্ত। বলা ভাল হারের অজুহাত...
এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচের পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো হ্যান্ডশেক বিতর্ক চড়া সুর বেঁধে দিয়েছে রবিবারের দু’দলের মধ্যে অনুষ্ঠেয় সুপার ফোরের ম্যাচের আগে। মাঠের বাইরেও এনিয়ে উত্তেজনা বা চাপান উতোর কম চলছে না দু’দেশের প্রাক্তন...
এশিয়া কাপের ম্যাচর শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো, অধিনায়ক সলমন আলি আগার মুখের ওপর ভারতীয় সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া নিয়ে চাপান উতোর তুঙ্গে। পাকিস্তান তো আবার এশিয়া কাপ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল। এতে খুব...
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে এশিয়া কাপের ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারেদের হাত না মেলানো কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়েই চলেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর দাবিতে পাকিস্তান শিবির সরব ছিল। এশিয়া কাপে না হুমকিও দিয়েছিল। এমনকি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে...
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ২০২৫-এ ভারতের বিপক্ষে ম্যাচের সময় 'হ্যান্ডশেক না করা' বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভুলের জন্য তাঁকে অপসারণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
