Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে এশিয়া কাপের ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারেদের হাত না মেলানো কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়েই চলেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর দাবিতে পাকিস্তান শিবির সরব ছিল। এশিয়া কাপে না হুমকিও দিয়েছিল। এমনকি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেও আসেনি। এবার ভারতীয় ক্রিকেট দল হঠাৎই তাদের বুধবারের নির্ধারিত প্র‌্যাকটিস ও সাংবাদিক সম্মেলন বাতিল করে দেয়। এনিয়ে পাকিস্তান ও ভারতীয় শিবির কোনও সরকারি কারণ না দর্শানোয় , তাদের এই আচরণ ঘিরে জল্পনা তুঙ্গে।

আরব আমিরশাহীর মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের সাংবাদিক সম্মেলন না করার পিছনে সাম্প্রতিক ‘‌হ্যান্ডশেক বিতর্ক’‌ ও ম্যাচে রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে ঘিরে চোখা চোখা প্রশ্ন এড়াতেই, এমনটা মনে করা হচ্ছে। সেখানে ভারতীয় দলের অনুশীলন ও সাংবাদিক সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত অনেকেই অবাক করেছে। জাগিয়েছে না প্রশ্ন। কারণ এশিয়া কাপ শুরুর আগে বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের যে সূচী প্রকাশ করা হয়, তা বলা হয়েছিল বুধবার গাল্ফ সময় সন্ধে ৬টা থেকে তিন ঘন্টা অনুশীলন করবেন সূর্যকুমার যাদবরা। আর এক ক্রিকেটাররা সাংবাদিক সম্মেলনে হাজির থাকবেন।

কিন্তু মঙ্গলবার বেশি রাতে বিসিসিআইয়ের তরফে তাদের সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, ভারতীয় দল বুধবার অনুশীলন বা সাংবাদিক সম্মেলন করবে না। এটা ভারতীয় ক্রিকেট দলের বিশ্রামের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার অনুশীলন বা সাংবাদিক সম্মেলন কখন হবে, তা সময়মতো জানানো হবে।

শুক্রবার অনুষ্ঠেয় ওমানের বিরুদ্ধে ম্যাচের জন্য মঙ্গলবার ভারতীয় দল পুরোদমে অনুশীলন চালিয়েছিল। এখন তাদের বুধবারের অনুশীলন ও সাংবাদিক সম্মেলন বাতিল করার পিছনে হ্যান্ডশেক বিতর্ক ঘিরে প্রচারমাধ্যমের প্রশ্ন এড়ানোর ব্যাপারটা থাকলে আশ্চর্যের কিছু নেই। কারণ লেবু কচলাতে কচলাতে আরও তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা। যার প্রভাব এশিয়া কাপে দু’‌দলের বাকি ম্যাচে পড়ার সম্ভাবনা প্রবল। অতএব মৌনতাই আপাতত উত্তেজনা প্রশমনের একমাত্র পথ বলে মনে করে ভারতীয় শিবির এই সিদ্ধান্ত নিলে, ঠিকই করেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *