Cart Total Items (0)

Cart

All Sports India
কপিল দেব

অলস্পোর্ট ডেস্ক:‌ এশিয়া কাপের ম্যাচর শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো, অধিনায়ক সলমন আলি আগার মুখের ওপর ভারতীয় সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া নিয়ে চাপান উতোর তুঙ্গে। পাকিস্তান তো আবার এশিয়া কাপ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল। এতে খুব বিরক্ত ভারতের কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব। তিনি দু’‌দলকেই পরামর্শ দিয়েছেন, এসব অর্থহীন ইস্যু ছেড়ে খেলায় মন দাও।

কপিলের মতে, ‘‌ এগুলো খুব তুচ্ছ ব্যাপার। এসব ছেড়ে খেলায় ফোকাস করা উচিত। কেউ যদি হ্যান্ডশেক করতে না চায়, সেটা খুব একটা বিরাট বিষয় নয়। দু’‌দলের ক্ষেত্রেই। ভুলভাল বিবৃতি দেওয়াও ঠিক নয়, এনিয়ে। কিন্তু কিছু ক্রিকেটার সেটা করে বিতর্কে ইন্ধন জুগিয়েছে। পাকিস্তান একেবারেই ভাল ক্রিকেট খেলেনি। ওদের সেটা নিয়ে বেশি করে ভাবা উচিত। খেলায় আরও মন দেওয়া জরুরি। হাত মেলানো বা জড়িয়ে ধরা কারও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার।’‌

হ্যান্ডশেক বিতর্ক নিয়ে পাকিস্তান ক্রিকেট দল ও বোর্ড রীতিমতো লড়াইয়ের জায়গায় চলে গিয়েছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির কাছে অভিযোগও জানায় ভারতের আচরণ ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা নিয়ে। একটা সময় পর্যন্ত পাকিস্তান গোঁ ধরে বসেছিল পাইক্রফ্টকে না সরালে তারা এশিয়া কাপে আর খেলবে না। শেষপর্যন্ত পাকিস্তান সেই ভাবনা থেকে সরে আসে। তারা বিবৃতি দিয়ে জানায়, পাইক্রফ্ট টসের সময় নিদের ভূমিকা নিয়ে দুঃখপ্রকাশ করায় খেলার সিদ্ধান্ত নিয়েছে বাকি টুর্নামেন্টে।

সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে সুপার ফোরে গেছে পাকিস্তান। রবিবার ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে মাঠে ভেতর ও বাইরের লড়াই যে অন্য মাত্রা পাবে, সেটা বলাই বাহুল্য। ভারতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে কপিল দেবের পরামর্শ, কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে নিজেদের পারফরমেন্সের ওপরই যেন ফোকাস করেন তাঁরা ম্যাচ জিততে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *