Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: হাতে চোট পাওয়ায় উইম্বলডন থেকে ছিটকে গেলেন নিক কিরজিওস । ২৮ বছর বয়সী কিরজিওস নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমি অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি এ বছর উইম্বলডনে খেলতে পারছি না আমি।’’ গত সপ্তাহে মালোর্কাতে অনুশীলনের সময় তিনি কবজিতে চোট পান। কিরজিওসের হাঁটুতে অস্ত্রপোচারের পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি যে কারণে তাঁর উইম্বলডন খেলা নিয়ে সংশয় ছিলই। যার ফলে ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন।

তিনি বলেন, ‘‘অস্ত্রোপচারের পর অনেক চেষ্টা করেছিলাম উইম্বলডন কোর্টে ফেরার। সেই কারণে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। কিন্তু মালোর্কায় কবজিতে ব্যাথা অনুভব করি। সাবধানতার জন্য স্ক্যান করিয়েছিলাম তাতেই ধরা পড়ে আমার কবজির লিগামেন্ট ছিড়ে গিয়েছে। আমি হতাশ, সব চেষ্টাই ব্যার্থ এখন। আবারও আমি কোর্টের বাইরে।’’

এত হতাশার পরেও তিনি ভেঙে পড়তে চান না। তাঁর বিশ্বাস তিনি খুব শীঘ্রই আবার কোর্টে ফিরে আসবেন। যদিও তিনি স্বীকার করেছেন এরপর তিনি আবার কোর্টে ফিরলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবেই। প্রথম পাঁচে তাঁর থাকাটাও অনিশ্চিত হয়ে যাবে।

খেলার পুরোনো স্মৃতি মনে করে তিনি বলেছেন, ‘‘ঘরে ফিরে যেমন আনন্দ হচ্ছে তার সঙ্গে মন খারাপও হচ্ছে। গত বছর আমার মনে হয়েছিল সবকিছু আমার কাছে সবকিছু একসঙ্গে চলে এসেছে। উইম্বলডনের ফাইনাল। প্রায় ম্যাচ না হারা। মরসুমের সেরা তিনে থাকা। অবশ্যই আমার শরীর বিশ্রাম চাইছে।’’

নেটফ্লিক্সের একটি সিরিজে তিনি তাঁর মানসিক চাপের কথা বলেছিলেন। ২০১৯-এ তিনি আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন তারপর তিনি কাউন্সিলিং করান। রবিবার তিনি বলেন তাঁর সাত থেকে আট বছর লেগেছিল এই কথাগুলো জনসমক্ষে আনার জন্য।

কোর্টে না থাকলেও ঘুরে ফিরে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে প্রচারে থাকেন সবসময়। কখনও থুতু ফেলার জন্য দশ হাজার ডলার জরিমানা দেন আবার কখনও অভব্য ব্যবহারের জন্য চার হাজার ডলার জরিমানা দিতে হয় তাঁকে। এখানেই শেষ নয় প্রাক্তন প্রেমিকার ওপর অত্যাচারের জন্য অপরাধীর কাঠগড়াতেও উঠতে হয়।

তিনি জানান কোর্টে ফেরার জন্য তিনি সবকিছু চেষ্টা করেছেন। কিন্তু উইম্বলডনের আগে যথেষ্ট সময় না পাওয়ায় হতাশ কিরজিওস। তিনি বলেন, ‘‘আমি ফিরব এবং সবসময় আমার ভক্তরা যেভাবে পাশে থাকে তা প্রশংসার যোগ্য। কিরজিওসের পরিবর্ত হিসাবে কোর্ট টু থেকে কোর্ট ওয়ানে নিয়ে আসা হয়েছে ক্যাসপার রুডকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *