নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ সোমবার উইম্বলডন ২০২৩-এ স্বপ্নের ফাইনালের পথে এগিয়ে গেলেন। গতবারের মহিলা চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা আগেই শেষ আটে পৌঁছেছিলেন।
উইম্বলডন চলাকালীন কোর্টে হঠাৎই ঢুকে পড়লেন পরিবেশ ও জলবায়ু নিয়ে আন্দোলনকারী কয়েকজন। বুধবার উইম্বলডনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি ভন্ডুল করাই ছিল তাঁদের লক্ষ্য।
হাতে চোট পাওয়ায় উইম্বলডন থেকে ছিটকে গেলেন নিক কিরজিওস । ২৮ বছর বয়সী কিরজিওস নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমি অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি এ বছর উইম্বলডনে খেলতে পারছি না আমি।’’
